সোমবার, ২৩ মার্চ, ২০২৬১০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আনিসের বাবা ছিলেন জামায়াতের রুকন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ১৮:২১

শেয়ার করুনঃ
আনিসের বাবা ছিলেন জামায়াতের রুকন

সদ্য বহিষ্কৃত যুবলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান ছিলেন জামায়াত পরিবারের সদস্য। তার বাবা কাজী ফায়েক আলী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাশুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জামায়াতে ইসলামীর রুকন সদস্য। কাজী ফায়েক আলী ১৯৬৯ সালে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি পান। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন। ১৯৭৪ সালে দেশে ফিরে এসে বাংলাদেশ সেনাবাহিনীতে স্থলাভিষিক্ত হন। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর এলাকায় এসে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তাদের আয় বলতে ছিল বাড়িতে একটি ধান ভানার মেশিন। 

২০১১ সালে কাজী আনিস কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক পদ পাওয়ার পর পরিবারটির ভাগ্যের চাকা ঘুরে যায়। একই সঙ্গে বাবার রাজনৈতিক পরিচয়ও ঢাকা পড়ে। ২০১৪ সালে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে মুকসুদপুর টেংরাখোলায় অবস্থিত মা ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্প স্থাপন করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বোয়ালিয়া গ্রামের অনেকে জানান, কাজী ফায়েক তার ছেলে আনিস যুবলীগের পদ পাওয়ার আগেও মনেপ্রাণে জামায়াতে ইসলামীর আদর্শকে ভালোবাসতেন। চায়ের দোকানে বসলে জামায়াতের বিভিন্ন নেতার প্রশংসা করতেন। ওই গ্রামে তার সঙ্গে জামায়াত করা এক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজী ফায়েকের ছেলে যুবলীগের পদ পাওয়ার পর তিনি তাবলিগে চলে যান। সেই থেকে জামায়াতের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেননি তিনি।

এ বিষয়ে কাজী ফায়েক আলী বলেন, 'আমার বিরুদ্ধে জামায়াত-সংশ্লিষ্টতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আর্মিতে ২৪ বছর চাকরি করে অবসর নিয়েছি। নিয়মিত তাবলিগ জামাতে যাই। এলাকায় সালিশ বিচারে অনেকের ন্যায়বিচার করেছি, অনেকের বিপক্ষে গেছে। এখন ছেলে বিপদে পড়েছে। বিরুদ্ধপক্ষ তারই সদ্ব্যবহার করছে।' এদিকে একটি সূত্র জানিয়েছে, ছাত্রজীবনে কাজী আনিস রাজনীতির সঙ্গে সম্পর্ক না থাকলেও কেন্দ্রীয় যুবলীগের অফিসে চাকরি নেন মাত্র চার হাজার টাকা বেতনে। যুবলীগ থেকে বহিষ্কারের পর এলাকায় তার বিরুদ্ধে অনেকে মুখ খুলতে শুরু করেছে। কাজী আনিসের সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি জানান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

ইনিউজ ৭১/এম.আর

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

বিয়েতে বরের জন্য অকটেন উপহার!

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জ্বলছে

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্য জ্বলছে

হরমুজ প্রণালী বন্ধে বিশ্বে তেল সরবরাহ বিপর্যয়

হরমুজ প্রণালী বন্ধে বিশ্বে তেল সরবরাহ বিপর্যয়

এ সম্পর্কিত আরও পড়ুন

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ

দীর্ঘ দেড়যুগ পর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আবারও ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। আগামী ২৬ মার্চ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ আয়োজন অনুষ্ঠিত হবে, যেখানে দেশের তিন বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশপথে প্রদর্শিত হবে প্রতিরক্ষা সক্ষমতা। অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। এছাড়া উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন পর এই কুচকাওয়াজ ফিরে আসায় জাতীয় উৎসবে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক দাবি মন্ত্রীর

দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, জনগণের উদ্দেশ্যে তার আহ্বান—কেউ যেন অযথা আতঙ্কিত না হন। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত, যেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।