
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৭

আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের জন্য প্রাণিজ আমিষের সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ড্রেসড ব্রয়লার বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
