সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাস্তা দখল করে খিলগাঁওয়ে ‘বউবাজার’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ১৮:২২

শেয়ার করুনঃ
রাস্তা দখল করে খিলগাঁওয়ে ‘বউবাজার’

রাজধানীর খিলগাঁওয়ের সি-ব্লকে রাস্তা দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার, যা স্থানীয়দের কাছে ‘বউবাজার’ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, এই বাজার থেকে নিয়মিত চাঁদা আদায় করেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা। এ ছাড়া পাশের বি-ব্লকের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের (তালতলা মার্কেট) পার্কিংয়ের জায়গায়ও হাজার হাজার দোকান বসিয়ে চলছে চাঁদাবাজি। চক্রটির কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। তাদের ধরে নিয়ে অর্থ আদায়ের জন্য নির্যাতনও করেন তারা। স্থানীয় জনপ্রতিনিধি এবং থানা করে ‘বউবাজার’। পুলিশও এই চাঁদাবাজ চক্রের কাছে অসহায় হয়ে পড়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান জুয়েল ও তার ভাই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খান রাসেল।

সম্প্রতি খিলগাঁও এলাকায় ঘুরে দেখা গেছে, তালতলা মার্কেটের বিপরীত দিকে রাস্তা দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার, যার নাম ‘সি-ব্লক বউবাজার’। মূলত চাঁদাবাজি করার জন্যই এই বাজার বসানো হয়েছে। এর কোনো অনুমোদন নেই। বছরের পর বছর ধরে সেখানে চলছে চাঁদাবাজি। এখন প্রতিদিন লাখ টাকা চাঁদা তোলা হয়। এই বাজারের কারণে চরম দুর্ভোগও পোহাতে হয় স্থানীয়দের। খিলগাঁও সি-ব্লকের গৃহবধূ আফসানা বেগম জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময় মহাবিড়ম্বনায় পড়তে হয়। বাড়ির সামনের রাস্তায় কাঁচাবাজার বসায় গাড়ি বা রিকশা চলা তো দূরের কথা, হাঁটাও যায় না। প্রতিদিন ফজরের নামাজের পর থেকে দুপুর দুই-আড়াইটা পর্যন্ত রাস্তা দখল করে বেচাকেনা চলে। বাজারের দুর্গন্ধে আশপাশের বাসাবাড়িতে এখন বসবাস করা দায় হয়ে পড়েছে। এলাকার বাসিন্দা ও বউবাজারের কয়েকজন বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূরুজ্জামান জুয়েল ও তার লোকজন বউবাজারের আড়াই শর বেশি দোকান থেকে প্রতিদিন ১৫০ থেকে ২০০ টাকা করে চাঁদা তোলেন।

মাছ বিক্রেতা হারুন জানান, দোকান বসানোর জন্য প্রতিদিন তিনি ১৫০ টাকা করে চাঁদা দেন। শুক্রবার দিতে হয় ২০০ টাকা। আওয়ামী লীগ নেতা জুয়েলের লোকজন এই চাঁদা তোলে। প্রতি দোকানদারকে বাধ্যতামূলক টাকা দিতে হয়। সবজি বিক্রেতা আমির হোসেন জানান, তার দোকান থেকে দৈনিক ১৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়।

আরও

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

খিলগাঁও তালতলা ডিএনসিসি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বাজারটিতে তেমন কোনো ক্রেতা নেই। সবজি ও মাছের বেশির ভাগ দোকান বন্ধ। দু-একজন দোকান খুললেও ক্রেতা নেই। দোকানিরা জানান, তাদের সিটি করপোরেশনে ভাড়া ও ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হয়। রাস্তায় যারা দোকান বসায় তারা সরকারকে কোনো ট্যাক্স বা ভাড়া দেয় না। দলীয় নেতাকর্মীদের কিছু টাকা দিলেই তাদের চলে। এ কারণে অনেক ব্যবসায়ী বাজার ছেড়ে রাস্তায় গিয়ে বসেছেন। 

রাজধানী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জানান, তালতলা সুপার মার্কেটের ভেতরে গাড়ি পার্কিংয়ের জায়গায় প্রায় হাজারখানেক দোকান বসানো হয়েছে। এসব দোকান থেকে নিয়মতি চাঁদা নেয় নূরুজ্জামান জুয়েলের লোকজন। মাসে প্রায় ৩০ লাখ টাকা চাঁদা ওঠে। প্রতিটি দোকানকে দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদা না দিয়ে সেখানে দোকানদারি করার কোনো সুযোগ নেই। ফুটপাতের দোকান থেকেও সালামির নামে মোটা অঙ্কের অর্থ নেওয়া হয়। এসব দোকানের কারণে লোকজন গাড়ি নিয়ে মার্কেটে আসতে পারেন না। এর বাইরে স্থানীয় গার্মেন্টসগুলোর ঝুটের ব্যবসা, ডিশ-ইন্টারনেট মালিকদের কাছ থেকে চাঁদা ও মাদক কারবারের টাকাও নেয় জুয়েলের লোকজন। স্থানীয়রা জানান, নূরুজ্জামান জুয়েলের ছোট ভাই খান রাসেল একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তাদের মেজ ভাই খান সোহেল এলাকার মাদকের কারবার নিয়ন্ত্রণ করে। মাদকের মামলায় কিছু দিন আগেও কারাভোগ করে সোহেল।

রাস্তায় কাঁচাবাজার বসানো প্রসঙ্গে জানতে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জুয়েল বলেন, ‘যারা এখানে ব্যবসা করেন তারা সবাই আওয়ামী লীগের কর্মী। এখান থেকে কেউ আর্থিক সুবিধা নেয় না। কেউ আর্থিক সুবিধা নিক তা আমি চাই না।’ বাজারটি বসাতে সহযোগিতা করেন দাবি করে তিনি বলেন, ‘রাস্তাটিতে লোকজনের যাতায়াত কম। এখানে স্থায়ী কোনো অবকাঠামো নেই। হকাররা সকালে বসে দুপুরে উঠে যায়। তা ছাড়া এ রাস্তা দিয়ে সাধারণত গাড়ি চলাচল করে না। কয়েকটি বাড়ির লোকজন যাতায়াত করে। তারা বাজারের ওপর দিয়েই হেঁটে যেতে পারেন।’ 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন জানান, তিনি কাউন্সিলর হওয়ার বহু আগে থেকেই রাস্তায় এই বউবাজার বসছে। প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট দিয়ে দুবার বাজারটি উচ্ছেদ করিয়েছিলেন তিনি। কিন্তু প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সেখানে আবার দোকান বসে যায়। 

আরও

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

খিলগাঁও থানার ওসি মসিউর রহমান বলেন, ‘অবৈধ কাঁচাবাজারের কারণে সরকার রাজস্ব বঞ্চিত হয়। বাজার উচ্ছেদ করে রাস্তা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। কিন্তু রাজনৈতিক বাধার কারণে বাজারটি উচ্ছেদ করতে পারিনি। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাজারটি উচ্ছেদে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’

ইনিউজ৭১/জিয়া

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকটিতে যান এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্লিনিকের সামনে টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে একটি সাইনবোর্ড দেখতে পান এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা