সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬১৪ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবস আজ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ১৬:৪৮

শেয়ার করুনঃ
বিশ্ব শিক্ষক দিবস আজ

আজ ৫ অক্টোবর (শনিবার) ‘বিশ্ব শিক্ষক দিবস’। এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘YOUNG TEACHER : THE FUTURE OF THE PROFESSION’। শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর এদিনে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি পালনের উদ্দেশ্য, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা, শিক্ষকদের অধিকার সম্পর্কে জানানো, মানসসম্মত শিক্ষা তথা সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করা এবং প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষক সংগঠন আলোচনা সভা ও শোভাযাত্রাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। 

আরও

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি
১৯৯৩ খ্রিষ্টাব্দে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ সভায় ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৯৯৪ খ্রিষ্টাব্দে প্রথমবার দিবসটি পালন করা হয়। তবে ১৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে বিভিন্ন দেশে শিক্ষকরা মোটা দাগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন শুরু করেন। ইউনেস্কোর অনুমোদনে প্রতিবছর পৃথক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নে শিক্ষকরা বিশেষ ভূমিকা রাখছেন। মানুষের মধ্যে সচেতনতা, উপলব্ধি সৃষ্টি ও শিক্ষকদের ভূমিকার স্বীকৃতিস্মারক হিসেবে দিবসটি গুরুত্বপূর্ণ। মানবিক বিপর্যয় বা বৈশ্বিক অর্থনৈতিক সংকটে আক্রান্ত হয়েও সামাজিক, অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিনির্মাণে শিক্ষকরা তাদের ভূমিকা রেখে চলেছেন।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা : অর্জন ও মানোন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটরিয়ামে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারেরও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে শিক্ষক সংগঠনগুলো। সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে একটি র‌্যালির আয়োজন করবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। একই সময় পাবলিক লাইব্রেরিতে এক আলোচনা সভায় আয়োজন করেছে বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন। সকাল সাড়ে ১০টায় ব্যানবেইসে একটি আলোচনা সভার আয়োজন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বশিপ)।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় বার্তা, নিয়োগপত্র নিয়ে উদ্বেগ নয়
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল)। একই সময়ে খিলগাঁওয়ের হুসেন মোহাম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ। এছাড়া বিকেল ৪টায় রাজধানীর এলিফেন্ট রোডের গোল্ডেন কলেজে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বাকশিস-বিপিসি)।  

ইনিউজ৭১/জিয়া

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

লিজে যাচ্ছে পাটকল, নতুন বিনিয়োগে ফিরছে শিল্পের গতি

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

নিউইয়র্কে ঝড়ের আঘাতে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

পাটগ্রামে দোকানে ঢুকে গেল ট্রাক, প্রাণ গেল তিনজনের

এ সম্পর্কিত আরও পড়ুন

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা : রাষ্ট্রপতি

কৃষকদের দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ এবং দেশ গড়ার যোদ্ধা হিসেবে উল্লেখ করে কৃষিক্ষেত্রে নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের স্বীকৃতি দিতে ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃষকদের সামগ্রিক উন্নয়ন ও স্বার্থ রক্ষায় জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। রোববার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো.

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাড্ডা ক্লিনিকে হামলা: পুলিশের দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ, ওসি প্রত্যাহার

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।  রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকটিতে যান এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ক্লিনিকের সামনে টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে একটি সাইনবোর্ড দেখতে পান এনসিপির নেতাকর্মীরা। পরে তারা সাইনবোর্ডটি ভেঙে

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

আইন ভাঙলেই কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি মাহদী আমিনের

রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন লঙ্ঘন করে কেউ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সরকারের নাম বা কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করেও অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

গণভোটের রায় নয়, জুলাই সনদেই সংবিধান সংশোধনের ভিত্তি

জুলাই জাতীয় সনদ ও বিএনপির নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফার ভিত্তিতে সংবিধানের সম্ভাব্য ১৮তম সংশোধনী আনার প্রস্তুতি এগোচ্ছে। বিশেষ কমিটির আলোচনায় উঠে এসেছে, জুলাই সনদের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত রয়েছে, সেসব ক্ষেত্রে বিএনপি ও মিত্র দলগুলোর নির্বাচনি ইশতেহারকে গুরুত্ব দেওয়া হবে। ফলে প্রস্তাবিত সংশোধনীর সঙ্গে ১২ ফেব্রুয়ারির গণভোটের রায়ের সরাসরি সম্পর্ক থাকবে কি না, তা