রবিবার, ২২ মার্চ, ২০২৬৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ে বেড়েই চলেছে বন্য হাতির আতঙ্ক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১:৩৪

শেয়ার করুনঃ
রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ে বেড়েই চলেছে বন্য হাতির আতঙ্ক

বছরের পর বছর হাতি আতংকে নির্ঘুম রাত কাটে রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকার জনসাধারণ। সম্প্রতি দুটি বন্যহাতি লোকালয়েও প্রবেশ করেছিল। তবে উপজেলার কোদালা, পদুয়া, সরফভাটা, শিলক সহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় প্রতিরাতে হানা দিচ্ছে বন্যহাতির পাল। খাবারের সন্ধানে প্রতিরাতে এসব হাতির পাল হানা দিচ্ছে বলে জানান এসব এলাকার মানুষ। জানা যায়, গত এক সপ্তাহ ধরে রাঙ্গুনিয়ার পাশ্ববর্তী কাপ্তাইয়ের চন্দ্রঘোনা রাইখালী ও রাঙ্গুনিয়ার পূর্ব কোদালা এলাকার লোকালয়ে হানা দিচ্ছে বন্য হাতির পাল। গত কয়েকদিনে এসব এলাকার ৮/১০ গ্রামে হাতির দল একাধিক কৃষকের ক্ষেত-খামারের হাজার হাজার টাকার সম্পদ সাবাড় করেছে। জঙ্গলে লুকিয়ে থাকা বন্য হাতি সাধারন মানুষকে আক্রমণ করছে।

গত ২৭ সেপ্টেম্বর রাত দেড়টায় রাইখালীর ডংনালা গ্রামের নিজ বাসার সামনেই বন্যহাতির আক্রমনের শিকার হন রাইখালীর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন (৪২)। এসময় নাছিরের মাথা, বুকে ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করেন। ২৩ সেপ্টেম্বর রাতে ডংনালা এলাকার পল্লী চিকিৎসক দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে সড়কের পাশে পার্শ্ববতী জঙ্গল হতে বন্যহাতির আক্রমনে নামার পাড়ার ছোথোয়াইপ্রু মারমার পুত্র রেমংপ্রু মারমা (৪০) উপর হামলা করে। এসময় তার আর্তচিৎকারে গ্রামের লোকজন ছুঁটে এসে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করে।  

ডংনালা গ্রামের অংজাবাই মারমা বলেন, সন্ধ্যা নামলেই পাহাড় থেকে বন্য হাতির দল লোকালয়ে ছুঁটে আসছে। রাইখালী ডংনালা, তংসি পাড়া, হাতিমারা মুখপাড়া, খাসিভাঙ্গা, কোদালা, কারিগড়পাড়া, রাইখালী সহ একাধিক গ্রামে বন্য হাতির আক্রমণ বৃদ্বি পেয়েছে। প্রতিরাতে গ্রামের কৃষকদের কলা, জাম্বুরা, কচি বাঁশ কোঁড়ল, মসল্লা জাতীয় আদা হলুদ সহ বিভিন্ন কৃষিপন্য পায়ে পিষ্ট ও সাবাড় করে ফেলছে। বন্য হাতির দল কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িঘরে হানা দিচ্ছে এবং মালামাল তছনছ করছে।  

আরও

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

গ্রামবাসী জানায়, দলছুট একটি বন্যহাতি সরাসরি মানুষের উপর হামলা চালাচ্ছে। বনজঙ্গলের পাশে অবস্থান নিয়ে রাতের আঁধারে সাধারন মানুষের উপর আক্রমণ করছে। গত এক বছরে রাইখালী এলাকায় বেপরোয়া বন্যহাতির আক্রমনে একাধিক মানুষ হতাহতের শিকার হয়েছেন। সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রতিরাতে ইউনিয়নের জঙ্গল সরফভাটা এলাকায় বন্য হাতির পাল তান্ডব চালায়। সম্প্রতি দুটি বন্য হাতি পাহাড় থেকে কয়েক মাইল দূরে লোকালয়েও চলে এসেছিল। তবে বন অধিদপ্তরের তৎপরতায় তারা কোন ক্ষতি না করলেও গত কয়েবছর হাতির আক্রমনে স্থানীয়দের সম্পদ ও প্রাণ হানির একাধিক ঘটনা ঘটিয়েছে।’

চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক বলেন, গত কয়েকদিনে বন্য হাতির দল বেপরোয়া হয়ে উঠেছে। কৃষকের হাজার হাজার টাকার কৃষিপণ্য নষ্ট ও সাবাড় করে ফেলছে। রাতের আধাঁরে সাধারন মানুষের উপর হামলা চালাচ্ছে। বন্য হাতির লোকালয়ে জানমালের ব্যাপক ক্ষতি সাধন করলেও বন বিভাগের কার্যকারী কোন পদক্ষেপ নিচ্ছে না। সাধারন মানুষের সম্পদ রক্ষায় বন বিভাগ তথা সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। স্থানীয় বন বিভাগ সূত্র জানায়, রির্জাভ এলাকা কমে যাওয়া এবং পাহাড়ে খাদ্যের সংকটের কারনে লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির দল। উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় বলেন, ‘পাহাড়ে হাতির নিরাপদ আবাস্থল ও খাদ্যের সংকটের কারণে তারা দিন দিন বেপরোয়া হয়ে লোকালয়ে হানা দেয়। পাহাড়ে হাতির নিরাপদ আবাস্থল ও পর্যাপ্ত খাবারের যোগান দেওয়া গেলে লোকালয়ে হাতির আক্রমন থেকে রক্ষা পাওয়া যাবে।’

ইনিউজ ৭১/এম.আর

আরও

ঈদে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ঈদে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত, যেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ এলাকা পরিণত হয় মিলনমেলায়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য,

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানী ঢাকায় এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী