রবিবার, ২২ মার্চ, ২০২৬৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বিসিবির সৌজন্য টিকিটে খেলা দেখেছেন তারেক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৭

শেয়ার করুনঃ
বিসিবির সৌজন্য টিকিটে খেলা দেখেছেন তারেক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের খেলা দেখার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে অন্তত পাঁচটি ম্যাচের টিকিট দিয়েছেন লোকমান। যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রদলের সাবেক এক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রতিদিনকে। লোকমান হোসেন ভূঁইয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার খেলার আগেই তারেক রহমানের বাসায় গিয়ে নিজ হাতে পাঁচটি টিকিট হস্তান্তর করেন।

এগুলো আইসিসি থেকে পাওয়া বিসিবির সৌজন্য টিকিট ছিল বলেও সূত্রটি জানায়। ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘লোকমান সাহেব ইংল্যান্ডে গিয়ে খেলা দেখেছেন। শুধু তিনি নন, বিসিবির প্রায় অধিকাংশ পরিচালকই খেলা দেখেছেন। তবে তিনি কাকে টিকিট দিয়েছেন বা কাকে দেননি সে বিষয়ে আমি জানি না। এটা তো জানার কথাও নয়।’ তারেক রহমান ও তার পরিবার এই টিকিট ব্যবহার করে বাংলাদেশের বেশ কিছু খেলা সরাসরি মাঠে গিয়ে উপভোগ করেন।

লোকমান হোসেন ভূঁইয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ। এ কথা পাপন স্বীকারও করেছেন। তবে লোকমানের অন্ধকার জগৎ সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। পাপন বলেছেন, ‘আমি যে লোকমানকে চিনি সে জীবনেও মদ খায়নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলেনি। এটা যেমন সত্যি আবার এও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি সেটাই বললাম। এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটি কী। এখন তো অনেক কথা শোনা যাচ্ছে।’

আরও

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

শক্তিশালী বলয়: মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া ক্রীড়াঙ্গনে শক্তিশালী বলয় গড়ে তোলেন। আর যাদের নিয়ে এই বলয়, এরা প্রত্যেকেই রাজনৈতিকভাবে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত। একজন রয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির দ প্রাপ্ত আসামি বজলুল হুদার শ্যালক। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, জেরার মুখে লোকমান তার ঘনিষ্ঠজনদের যে নামের তালিকা প্রকাশ করেছেন, তার মধ্যে এদের নামও রয়েছে।

সূত্র জানায়, ১৯৯৬ সালে খালেদা জিয়া যখন বিরোধীদলীয় নেতা, তখন তাঁর নিরাপত্তা কর্মকর্তা ছিলেন এই লোকমান। এখন তিনি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ। বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগেরও প্রধান লোকমান। বিসিবির পরিকল্পনাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রকল্প বাস্তবায়ন কমিটির পাঁচ সদস্যের একজন তিনি। পূর্বাচলে প্রায় ৩৭.৪৭ একর জায়গা নিয়ে নির্মাণ হবে ৫০-৬০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম। এর সম্ভাব্য বাজেট ১০০ কোটি টাকা।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সূত্র জানায়, ১৯৯৩ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হন লোকমান। লোকমান ১৯৯৩-৯৪ সালের দিকে মোহামেডান ক্লাবের সঙ্গে যুক্ত হন বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালুর হাত ধরে। মোহামেডান ক্লাব নিয়েই ফালুর সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। দ্রুতই ক্লাবের সাধারণ সম্পাদক হয়ে যান লোকমান। মোহামেডান স্পোর্টিং ক্লাব ২০১১ সালে লিমিটেড কোম্পানি হলে তিনি তার ভারপ্রাপ্ত পরিচালক হন। ২০১৩ সালেও তিনি একই পদে নির্বাচিত হন। এরপর আর নির্বাচন হয়নি। বার্ষিক সাধারণ সভাও হয়নি। অলিখিতভাবে তিনিই ক্লাব চালাচ্ছিলেন। স্পন্সর আনা, দল গঠনসহ সব সিদ্ধান্ত তিনিই নিতেন। ক্লাবে একটা পরিচালনা পর্ষদ থাকলেও তা নিষ্ক্রিয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, লোকমান প্রথম ক্রিকেট বোর্ডে আসেন ২০১২ সালের অক্টোবরে। আগের কমিটির চার বছরের মেয়াদ শেষ হলে সে সময় বিসিবির একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৩ সদস্যের এই কমিটির সভাপতি হন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি তার আগেই সরকার কর্তৃক মনোনীত হয়ে সভাপতির চেয়ারে বসে ছিলেন। এই কমিটির একজন সদস্য হিসেবে যুক্ত হন লোকমান। পরে ২০১৩ সালের অক্টোবরে যে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তার মধ্যে তিনিও ছিলেন। লোকমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হন ২০১৭ সালের অক্টোবরে বিসিবির সবশেষ নির্বাচনেও। অথচ লোকমান যখন ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে আসেন, তখন ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

আরও

ঈদের আদর্শে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদের আদর্শে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সম্পদ গড়েছেন গত দুই বছরে : নাম প্রকাশ না করার শর্তে র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, তেজগাঁওয়ে একটি সাত তলা ভবন, উত্তরা ৭ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কে একটি বাড়ি, পূর্বাচলে সাত কাঠা ও বেড়িবাঁধে প্রায় দুই বিঘা জমি আছে লোকমানের। অস্ট্রেলিয়ার ব্যাংক ছাড়াও দেশে কয়েকটি ব্যাংকে টাকা রেখেছেন তিনি। ১ কোটি টাকার স্থায়ী আমানত আছে দেশের একটি ব্যাংকে। ট্রাভেল এজেন্সি, কমিউনিকেশন ফার্ম এবং মোবাইল ফোন টাওয়ার ও নির্মাণ খাতের ব্যবসা আছে তার। তবে তিনি মূলত সম্পদ গড়েছেন গত দুই বছরে।

ক্লাবের একটি সূত্র বলছে, দিন দিন জৌলুস বাড়লেও ফুটবলে ক্লাবটি পিছিয়ে পড়ছিল। ২০০২ সালের পর থেকে ১৭ বছরে ফুটবল লিগে মোহামেডান আর চ্যাম্পিয়ন হতে পারেনি। দুই মাস আগে যে ফুটবল লিগ শেষ হলো, তাতে দলটি অষ্টম হয়। টাকার অভাবে ভালো দল গঠন করা যায়নি বলেও অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত ৫৪ তলা একটি ভবন তৈরির পরিকল্পনা নিয়েছিল মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। সেটি ভাড়া দিয়ে ক্লাবের ব্যয় নির্বাহ করার কথা চলছিল। উল্লেখ্য, লোকমান হোসেন ভূঁইয়াকে মাদক মামলায় দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক এবং চাঁদাবাজির ঘটনা তুলনামূলকভাবে কমেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২১ মার্চ) সকালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, এবারের ঈদে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২১ মার্চ) আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, “এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, আমরা যেনো জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” তিনি আরও বলেন, দেশের মানুষ যে

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

দেশ ও বিশ্বের শান্তি কামনায় দেশব্যাপি দোয়া মোনাজাত

সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত, যেখানে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা মসজিদে জড়ো হতে শুরু করেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরু হওয়ার আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ এলাকা পরিণত হয় মিলনমেলায়। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে নামাজ আদায় করেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য,

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

ধর্মীয় আবহে সারাদেশে ঈদ উদযাপন

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রাজধানী ঢাকায় এর কেন্দ্রবিন্দুতে পরিণত হয় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান, যেখানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী