রবিবার, ৫ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ক্যাসিনো কেলেঙ্কারিতে মাহবুবকে দুদকে তলব, লোকমান আটক; বিব্রত বিসিবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১:৩৬

শেয়ার করুনঃ
ক্যাসিনো কেলেঙ্কারিতে মাহবুবকে দুদকে তলব, লোকমান আটক; বিব্রত বিসিবি

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকতেই বিসিবির পরিচিতজনদের উৎসুক দৃষ্টি। ম্যাচের একাদশে কারা থাকছেন সেই খোঁজে সাধারণত সাংবাদিক হিসেবে যাদের কাছে ছুটতাম, তেমনই একজন এদিন এগিয়ে এসে ফিসফিস করে খোঁজ নিলেন-‘লোকমান ভাই তো আটক, তালিকায় আর কে কে আছে?’

বিসিবি’র এপ্রান্ত থেকে ও’প্রান্ত, একাডেমিতে অনুশীলনে চেনা-পরিচিত ক্রিকেটারদের কেউ শুভেচ্ছা বিনিময়ের পর ক্রিকেট নিয়ে কিছু জানতে চাইলেন না; সবার একটাই খোঁজ-‘ক্যাসিনো কেলেঙ্কারির জালে, এরপর কে?’ বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করেই ক্রিকেট বোর্ডের সবকিছুতেই এমন ‘অক্রিকেটীয়’ আলোচনা। তবে সেই আলোচনা বোর্ডের কোথাও গলা চড়িয়ে হচ্ছে না। নিচু গলায়, পাশের জন ছাড়া আর কেউ যেন শুনতে না পায়-এমন স্বর এবং রাখঢাক নিয়েই চলছে-‘ক্যাসিনো কেলেঙ্কারির পরের রেশ!’ যে কেলেঙ্কারির জালে এখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া আটক। লোকমান ভূঁইয়ার আরেকটি বড় পরিচয় হলো তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। তিনি আবার বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানও। পূর্বাচলে শত কোটি টাকা বাজেটের যে এক্সক্লুসিভ শেখ হাসিনা আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে বিসিবি, সেই স্টেডিয়াম নির্মাণ কমিটির অন্যতম সদস্য তিনি।

আরও

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
বিসিবির এত গুরুত্বপূর্ণ একজন পরিচালক এখন অসহায় ভঙ্গিতে স্বীকার করছেন-মতিঝিল ক্যাসিনো কেলেঙ্কারিতে তিনিও জড়িত। র‌্যাব জানিয়েছে, তাদের কাছে জিজ্ঞাসাবাদে লোকমান হোসেন স্বীকার করেছেন-ক্লাবের আঙিনায় ক্যাসিনো বসানোর ভাড়া হিসেবে তিনি মাসে ২১ লাখ টাকা পেতেন। এই অর্থের সিংহভাগই লোকমান তার নিজের বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে পাচার করেছেন। সেই সূত্রেই অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে তার জমা আছে প্রায় ৪১ কোটি টাকা! লোকমান ক্লাবকে ব্যবহার করে কোটি কোটি টাকায় ভাসছেন, আর সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব টাকার অভাবে ভালো দলই গড়তে পারছে না। খেলোয়াড়দের বেতনাদি দিতে পারছে না! লোকমানের বাসায় বুধবার রাতে র‌্যাব তল্লাশি চালিয়ে তাকে আটক করে। র‌্যাব জানায়, তার বাসায় বেশ কয়েক বোতল বিদেশি মদ পাওয়া গেছে। পরদিন সকালে তাকে জিজ্ঞাসাবাদ করে। ক্যাসিনো কেলেঙ্কারি থেকে বিদেশে অর্থ পাচার-নিজের সব কৃতকর্ম স্বীকার করেন লোকমান।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

র‌্যাব সদরদপ্তরের উঠানে দুপাশে অস্ত্রধারী তাকে ঘিরে রেখেছে। লোকমান হোসেনের এমন ছবি, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকা, বিদেশে টাকা পাচারের স্বীকারোক্তি-এমনসব ঘটনা ও পরিস্থিতি বিসিবি’র জন্য চরম অস্বস্তিকর। মাত্র ক’দিন আগেও যাকে দেখা গেছে আর্ন্তজাতিক ম্যাচের পুরস্কার বিতরণের মঞ্চে; সেই তিনি আজ আইনের চোখে আসামী! লোকমানের এভাবে আটক হওয়া এবং ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত থাকার স্বীকারোক্তির এই ঘটনায় বিসিবি ভীষণ বিব্রত। তবে বিসিবির কোনো পরিচালক এব্যাপারে কথা বলতে না কোনো মন্তব্য করতে রাজি হলেন! তবে প্রায় সবাই এমন কেলেঙ্কারির জেরে ভীষণ বিব্রত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে আগস্টে শুরু হচ্ছে অনলাইন আবেদন

বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচিতে আগস্টে শুরু হচ্ছে অনলাইন আবেদন
বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানান,‘আমরা তো আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তাই ঠিক বুঝে উঠতে পারছি না, এমন পরিস্থিতিতে এখন কি বলা উচিত!’ তিনি আরো জানান-‘বিসিবির শীর্ষ পর্যায়ের সঙ্গে কথাবার্তা বলে এই প্রসঙ্গে বিসিবির যদি কিছু বলার বা বক্তব্য দেয়ার থাকে, তবে সেটা জানানো হবে।’ আইন ভাঙ্গার অপরাধে বা কোনোধরনের কেলেঙ্কারিতে এর আগে কোনো ক্রিকেটার জড়িয়ে পড়লে বিসিবির ভাষ্য ছিলো-আইনের শাসন সবাইকে মানতে হবে। কেউ এমন জটিলতায় পড়লে তাকে দেশের প্রচলিত আইন অনুযায়ীই সেই বিষয়ের সমাধান করে আসতে হবে। লোকমান হোসেন ভূঁইয়াকেও এখন সেই ‘কঠিন ইনিংস’ খেলে আসতে হবে!

বিসিবির আরেক পরিচালক মাহবুব আনামও এখন ক্রিকেট ছেড়ে অন্য চিন্তায় মগ্ন। তার সম্পদের হিসেবে গরমিল পাওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে তলব করেছে। দুদুক জানিয়েছে-তাদের প্রাথমিক অনুসন্ধানে মাহবুবুল আনামের নামে ৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর এবং ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদ সব মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার টাকার সম্পদের তথ্য মিলেছে। এই সম্পদ অর্জনের যথাযথ ও গ্রহনযোগ্য উৎস কি সেটা জানতে চেয়ে দুদক তাকে নোটিশ দিয়েছে। গত বুধবারের ঐ নোটিশে বলা হয়েছে আগামী ২১ কার্যদিবসের মধ্যে মাহবুব আনামকে স্বীয়, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়- দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত জানাতে হবে। লোকমান হোসেনকে র‌্যাব আটক করেছে। মাহবুব আনামকে তলব করেছে দুদক। দুজনের অন্য পরিচয় আছে। তবে তারা বিসিবির পরিচালক-এই পরিচয়টাই বেশি স্বীকৃত। তাই বিসিবি বিব্রত!

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে সমতাভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়। একই সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও এখনো এ-সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে নতুন বেতনের হার, কোন ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হবে, বিভিন্ন ভাতা কবে থেকে যুক্ত হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কী ধরনের সুবিধা পাবেন—এসব বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তবে গেজেট

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়েও উল্লেখযোগ্য কাটছাঁট আনা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতি বছর জাতীয় বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হতো। সেখানে