রবিবার, ৫ জুলাই, ২০২৬২২ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

‘সাংবাদিক কার্ড’ বাবদ দিতে হবে আলাদা টাকা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ৫:৪৪

শেয়ার করুনঃ
‘সাংবাদিক কার্ড’ বাবদ দিতে হবে আলাদা টাকা !

সাংবাদিক জাতির বিবেক। পত্রিকা সমাজের দর্পণ। জনমুখে প্রচলিত থাকা এ শব্দ দুইটি বরিশালের আলিক গুটিকয়েক পত্রিকার কারনে মহান পেশাটি কলুষিত হওয়ার পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের মান-সম্মান ক্ষুন্ন হতে চলছে। এমন পরিস্থিতির কারণ অনুসন্ধানকালে বেড়িয়ে এসেছে নানা চা ল্যকর তথ্য। অনুসন্ধানে উঠে এসেছে, সমাজের বির্তকিত একাধিক ব্যক্তি পত্রিকার মালিক ও রহস্যজনকভাবে হয়েছে সম্মানিত পদগুলোর অধিকারী। এরমধ্যে অনেকেই প্রতিদিন সন্ধ্যার পর মাদকের নেশায় টালমাটাল হয়ে উঠতো। রাতে তাদের মুখের কথা শুনলে বাতাসে ভেসে আসে মদের গন্ধ। অতীত জীবনে কেউ ছিলেন সিনেমা হলের টিকিট ক্রয়-বিক্রয়ের চিহ্নিত দালাল। আবার কারো সংবাদ লেখার যোগ্যতা কিংবা পেশা সম্পর্কে জ্ঞান না থাকলেও কূটকৌশলে কতিপয় সাংবাদিকের যোগসাজশে হয়েছে সাংবাদিক নেতা এবং ভাড়াটিয়া পত্রিকার মালিক। কেউবা নিজেকে সাংবাদিকদের অভিভাবক বলে মনে করে নীতিবাক্য বয়ান দিলেও বিতর্কিত কর্মকান্ডের মাধ্যমে বরিশালজুড়ে এ পেশাকে কলঙ্কিত করে তুলছে। সম্প্রতি ব্যাপক আকারে বেড়েছে অনলাইন পত্রিকা। আর বাদ পড়েনি বরিশালও। ফলে বর্তমানে বরিশাল নগরীতে জমির দালাল, নারী ব্যবসায়ী, বির্তকিত কয়েক রাজনৈতিক ব্যক্তি, শ্রমিক, লে র দালাল ও কেবিনবয়, হোটেলবয়সহ বিভিন্ন মামলার আসামীরা গলায় সাংবাদিকের পরিচয়পত্র ঝুলিয়ে নগরী দাবড়ে বেড়াচ্ছে। ভূয়া কথিত সাংবাদিকদের সংখ্যা বৃদ্ধির পেছনে খোদ পুলিশেরও অনেকটা ভুমিকা রয়েছে। এসব কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে উঠলেও সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিরোধ ব্যবস্থা না থাকা এবং পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে কোন উদ্যোগ না নেয়াকে দায়ী করছেন সচেতন মহল।

একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুতের নিমিত্তে গত কয়েকদিন বরিশাল শহরের থানা প্রাঙ্গনগুলোতে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সরেজমিনকালে এক হতাশাব্যঞ্জক চিত্রই বেরিয়ে আসে। বিভিন্ন নামের হরেক আকৃতির পত্রিকা আর মানবাধিকার সংগঠনের ‘সাংবাদিক কার্ডধারীরা’ থানা-পুলিশের দালালি ও তদবির কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। অনেকে আইডি কার্ড ঝুলিয়ে প্রকাশ্যেই পুলিশ, র‌্যাব, ডিবি’র সোর্সের দায়িত্ব পালনে ব্যস্ত। সংগঠনগুলো থেকে দেয়া আইডি কার্ডসমূহে ‘মানবাধিকার লংঘন সংক্রান্ত তদন্তকারী কর্মকর্তা’ ফিল্ড অফিসার, জোনাল অফিসার (ইনভেস্টিগেশন), থানা কমিটির সেক্রেটারী, মহানগর কমিটির ভাইস চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, পরিচালক ইত্যাদি পদবী লেখা থাকে। গতকাল বুধবার সাবেক এক সেনা সদস্য একটি মানবাধিকার সংগঠনের ভিজিটিং কার্ড নিয়ে এসে এ প্রতিবেদকের কাছে জানতে চান সংগঠনটি আসলে কতটা কার্যকর বা আসল না নকল। তার সাথে আলাপের এক পর্যায়ে তিনি জানান, ওই মানবাধিকার সংগঠনে তিন হাজার টাকা দিলেই একটি পরিচয়পত্র পাওয়া যাবে। আরো জানা যায়, ১ থেকে ৫ হাজার টাকায় তাদের সদস্যপদ বিক্রি করছে সংগঠনটি। কোন থানা কমিটি করতে আগ্রহীদের কাছ থেকে ৫ হাজার টাকা এবং জেলা কমিটির জন্য ১০ হাজার টাকা ফি আদায় করে নেয়। শর্ত দেওয়া হয়, সালিশ বৈঠকের মাধ্যমে কোন টাকা আয় হলে তা আলোচনার মাধ্যমে ভাগাভাগি করে নিতে হবে। আজীবন সদস্য হতে হলে দিতে হবে অন্তত ১০ হাজার টাকা। সংগঠনের কোন সদস্য সাংবাদিক হতে চাইলে ‘সাংবাদিক কার্ড’ বাবদ দিতে হবে আলাদা টাকা। এই হলো বরিশালের হালচাল।  সরেজমিন নগরী ঘুরে দেখা যায় একাধিক মানবাধিকার সংগঠনের বিশালাকার সাইনবোর্ড। কখনো আবার দেয়ালের চিপায় ছোট সাইনবোর্ডও চোখে পড়ে। 

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

যারা পেশাদার সাংবাদিক তাদের কারো না কারো সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সাইনবোর্ড হিসেবেও ব্যবহার করেন তারা। সম্ভব হলে সাংবাদিকদের কোনো সংগঠনে নিজের নামটা লিখিয়ে নেয়, তা না হলে নিজেরাই ‘সাংবাদিক’ ‘রিপোর্টার’ ‘প্রেসক্লাব’ শব্দ যোগ করে ভূইফোঁড় কোনো সংগঠন খুলে বসে। প্রয়োজনে টাকা-পয়সা খরচ করে রেজিস্ট্রেশনও করিয়ে নেয়। অস্তিত্ব টিকিয়ে রাখতে এসব অযোগ্য ও অপরাধীরা নিজেকে সাংবাদিক পরিচয় জানান দিয়ে থানা, অফিস-আদালত, ল -বাস টার্মিনালে ও রাজনৈতিক অঙ্গনে দালালি কার্যক্রমে লিপ্ত রয়েছে। এমনকি সমাজের ওই সব বির্তকিতরা তাদের স্বার্থের অনুকূলে মনগড়া সিন্ধান্তানুযায়ী অপরাধী ও অশিক্ষিতদের সাংবাদিকদের ঐতিহ্যবাহী নানা সংগঠনের সদস্য করে নিচ্ছে। ওই বির্তকিতরা যখন যে সরকার ক্ষমতায় আসে তখন সেই দলের লোক হয়ে যায়। অদৃশ্য ক্ষমতার অধিকারী ওই বির্তকিতরা তথ্য সংগ্রহের জন্য নিজে সরেজমিনে না গিয়ে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের ছত্রছায়ায় থাকা ওই সব অপরাধী ও অশিক্ষিতদের। তাদের ছত্রছায়ায় থাকা সাংবাদিক নামধারীরা এ পেশায় যুক্ত হবার পরও কেউ ইয়াবা, ফেন্সিডিল ও নারীসহ আইন শৃংখলা বাহিনী সদস্যদের হাতে আটক হবার পাশাপাশি একাধিক মামলায় অভিযুক্ত হয়েছে। এসব ঘটনার অনুকূলে একাধিক স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। আবার কয়েকটি ঘটনা রহস্যজনকভাবে ধামাচাপা পরে যায়।

আরও

এটিইউ ও সিটিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব, বাড়তে পারে দায়িত্বের পরিধি

এটিইউ ও সিটিটিসির নাম পরিবর্তনের প্রস্তাব, বাড়তে পারে দায়িত্বের পরিধি

বিভিন্ন উপজেলা থেকে নগরীতে উঠে সাংবাদিক পেশার সাথে যুক্ত হওয়া অধিকাংশ ব্যক্তিদের স্থায়ী ঠিকানায় খোঁজ নিলেই বেড়িয়ে আসবে তারা একাধিক মামলার আসামীসহ অতীত জীবনে অপরাধমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার প্রমাণচিত্র। নিজের অস্থিত্ব বাঁচাতে ওই সব অপরাধীরা কূটকৌশলে সাংবাদিক সাইন বোর্ড ব্যবহার করে আইনি সুযোগে সুবিধা ভোগ করছে। এ পেশার সাইনবোর্ড লাগিয়ে তারা ও তাদের অভিভাবকরা মনের আশা-বাসনা পূরণ করছে। সরকারী নিয়ম না মেনে কেউ নানা ব্যবসার সাথে যুক্ত হয়ে অসৎ উপায়ে অর্থ কামাচ্ছে। কয়েকজন রাতারাতি কোটিপতি বনে গেলেও দুদক এর ভূমিকা নিশ্চুপ। আবার কারো ঘরে স্ত্রী-সন্তান থাকলেও কু-নজর অন্য নারীসহ অসামাজিক ব্যবসার দিকে। কেউ পত্রিকা বা অনলাইনের একটি পরিচয়পত্র গলায় ঝুলিয়ে মাদক ক্রয়-বিক্রয়সহ আবাসিক হোটেলে খদ্দের-পতিতার সেবায় নিয়োজিত রয়েছে। কেউ রাজনীতি ও অফিস-আদালতের দালালি কার্যক্রম নিয়ে ব্যস্ত। 

আশ্চর্য্যজনক মনে হলেও এ কথা সত্য, বিসিএস পাশ করে জনসেবায় নিয়োজিত থাকা অধিকাংশ কর্মকর্তাই বরিশালের বির্তকিত ওই সাংবাদিক ও তাদের অভিভাবকদের সাথে উঠবস করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে বলে বরিশালের প্রেক্ষাপটে দৃশ্যমান হয়ে উঠে এসেছে তা। বরিশালের অধিকাংশ সরকারী বেসরকারী অফিস কার্যালয়ে, শিল্প-কারখানায়, পথে-ঘাটে ও চায়ের দোকানে জনমুখে আলোচনার ঝড় বইছে স্থানীয় কয়েকটি পত্রিকার বির্তকিত কর্তৃপক্ষ ও সাংবাদিকদের বর্তমান ও অতীতের কার্যক্রম নিয়েও।

এমন অবস্থা বিরাজ করলেও বরিশালের সাংবাদিকদের একটি মহল প্রশ্ন তুলেছে ‘বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ উচ্চ শিক্ষায় শিক্ষিত না হলেও তাদের রচিত পাঠ্য বই সর্বস্তরে স্থান পেয়েছে। তাছাড়া অযোগ্যতার অনুকূলে দেশে ও আর্ন্তজাতিক অঙ্গনে বিভিন্ন কর্মকান্ডে নানা লোক যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছে বা আসছে। যে যেভাবে পারছে, সে সেভাবে চলছে। তবে পেশাদার সাংবাদিকদের মাঝে এ নিয়ে হৈ-হুল¬া থাকলেও এসব অপরাধীদের যারা সুযোগ দিচ্ছে তাদের নিয়ে খোদ প্রশাসনের তেমন উদ্যোগ নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এমন পরিস্থিতিতে অবশ্য তৎকালীন বিএমপি কমিশনার এসএম রুহল আমিন পুলিশের ৭ সদস্য বিশিষ্ট একটি মিডিয়া সেল গঠন করেছিলেন। এরমধ্যে কয়েক সদস্য বদলিও হয়েছে। এ কমিটি অপরাধমূলক কর্মকান্ডে যুক্ত থাকা সাংবাদিকদের নামের তালিকা করলেও অপরাধীরা কিভাবে এবং কি যোগ্যতায় এ পেশায় যুক্ত হয়েছে এবং অপরাধীদের কে নিয়োগ দিয়েছে। এসব বিষয়ে তদন্ত হচ্ছে না বলে নিশ্চিত করেছে পুলিশের এক সূত্র। সূত্রটি আরো জানিয়েছে, নানা অপরাধের সাথে যুক্ত থাকা নামধারী সাংবাদিকের কলুষিত অভিভাবকদের সাথে অধিকাংশ পুলিশ কর্মকর্তাসহ রাজনৈতিক নেতাদের গভীর সম্পর্ক রয়েছে। যে কারনে হলুদ সাংবাদিক সৃষ্টি হওয়ার মূল উৎপত্তিস্থল দমনের বিষয়টি আলোচনায় নেই। গতকাল এ বিষয়টি বেশ আলোচনায় উঠে আসার প্রেক্ষিতে বরিশালের একজন সিনিয়র সাংবাদিক মন্তব্য করেছেন, “আগে দেখা যেত পত্রিকা হাউজগুলোতে ৬ মাস প্রেস লিষ্ট কেটেও একজন সংবাদ কর্মী হওয়া যেত না। আর এখন একটা মটর সাইকেল আর একটা ক্যামেরা নিয়ে আসলে তাকে সরাসরি সম্পাদক সাবরা সাথে সাখে একখান কার্ড ধরাইয়া দেয়, সেই সাথে বলে দেয় “যাও পাখি উড়ে খাও”।

আরও

ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক একটি লেখা পোষ্ট করেছেন যাতে লেখা ছিল “বরিশালে ভূয়া সাংবাদিক ধরতে জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে একটি হেল্প লাইন বা অভিযোগ বক্স চালু করা যেতে পারে।” এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের বিষয়ে দেখভালের দায়িত্ব প্রেস কাউন্সিলের। তাদের পক্ষ থেকে হলুদ কিংবা ভ‚য়া সাংবাদিকতার বিষয়ে শুদ্ধি অভিযান চালালে হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য কমবে বলে আশা করেন তিনি।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের তাদের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেউ সাংবাদিক না হয়েও যদি সাংবাদিক পরিচয় দেয় এবং মিথ্যা প্রতারণা করে সেটা অন্যায়, অপরাধ। এ ধরণের কথিত সাংবাদিকদের বিরুদ্ধে প্রকৃত এবং পেশাদার সাংবাদিকদেরই ভুমিকা নিতে হবে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বরিশালে বেশ কিছু কথিত সাংবাদিক প্রতারণা ও মাদকসহ আটক হয়েছে যা কাম্য নয়। অবশ্য পেশাদার সাংবাদিক ও পুলিশ একযোগে কাজ করলে হলুদ সাংবাদিকতা রোধ করা সম্ভব বলে মনে করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্কে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের নতুন দিকনির্দেশনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। একতরফা বাণিজ্য সুবিধা বা অনুদানের পরিবর্তে এখন বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তিতে সমতাভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় ওয়াশিংটন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্র দূতাবাস এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ যৌথভাবে অনুষ্ঠানের

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

পল্লী উন্নয়নের বার্তা ছড়িয়ে স্মারক ডাকটিকিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়। একই সঙ্গে একটি উদ্বোধনী খাম এবং পাঁচ টাকা মূল্যমানের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

পে-স্কেল বাস্তবায়নে সফটওয়্যার জটিলতা, নতুন হিসাব সরকারের

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও এখনো এ-সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে নতুন বেতনের হার, কোন ধাপে বেতন বৃদ্ধি কার্যকর হবে, বিভিন্ন ভাতা কবে থেকে যুক্ত হবে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কী ধরনের সুবিধা পাবেন—এসব বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তবে গেজেট

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্তে কমছে সরকারি ব্যয়

ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়েও উল্লেখযোগ্য কাটছাঁট আনা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতি বছর জাতীয় বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হতো। সেখানে

সর্বশেষ সংবাদ

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

কুয়াকাটার সমুদ্রে ধরা কালো পোয়া, বিক্রি পঞ্চাশ হাজারে

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

হিলিতে উদ্ধার ছোলা-সরিষা মামলায় চারজন গ্রেপ্তার

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

শতবর্ষী ভিক্টোরিয়া মাঠ আধুনিকায়নের অপেক্ষায় শ্রীমঙ্গলবাসী

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

টেকনাফে পথবিরোধে হামলায় কলেজশিক্ষার্থীর মৃত্যু