শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬১১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

থানায় বিলাসী আপ্যায়ন, কারাগারে সেমি ভিআইপি সেলে ওসি মোয়াজ্জেম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ২৩:৫৯

শেয়ার করুনঃ
থানায় বিলাসী আপ্যায়ন, কারাগারে সেমি ভিআইপি সেলে ওসি মোয়াজ্জেম

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় আইসিটি মামলায় গ্রেপ্তার ওসি মোয়াজ্জেমকে রাজধানীর শাহবাগ থানায় বিলাসী আপ্যায়ন করা হয়েছে। খাবার থেকে শুরু করে সকল বিষয় সম্পন্ন হয়েছে সংশ্লিষ্ট থানার পরিদর্শকের কক্ষে। তাকে থানার হাজত কাস্টডিতে রাখা হয়নি। ওসি মোয়াজ্জেম পুরো রাত কাটিয়েছে পরিদর্শক অপারেশনের কক্ষে। থানার একাধিক গাড়ি চালক না প্রকাশ না করার শর্তে জানান, রাজধানীর হাইকোর্ট সংলগ্ন কদমফোয়ারার পাশ থেকে ধরা পড়ার পর রাতে শাহবাগ থানায় রাখা হয় মোয়াজ্জেমকে। তাকে গোপনে পুলিশ অফিসারের কক্ষে রাখা হয়েছিল। সাধারণত আসামিকে হাজতে রাখা হলেও তাকে সেখানে নেয়া হয়নি। শুধু তাই নয়,  গ্রেপ্তারের পর রাতে ওসি মোয়াজ্জেম শাহবাগ থানায় অফিসারদের কক্ষেই ঘুমিয়েছেন। সকালে প্রিজন ভ্যানে তোলার আগে পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহবুবুর রহমানের কক্ষে সকালের নাস্তাও সেরেছেন তিনি।

অপরদিকে, ট্রাইব্যুনালের বিচারক মোয়াজ্জেমকে কারাগারে পাঠনোর নির্দেশের পরই তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে গেটে তার বন্দি রেজিস্ট্রেশন ও স্বাস্থ্য পরীক্ষাসহ প্রক্রিয়া সম্পন্নের পরই তাকে বিশেষ সেলে (সেমি ভিআইপি) নিয়ে যাওয়া হয়। সেই সেলে তার আপ্যায়ন ও ফুটফরমায়েস করার জন্য দুইজন শিক্ষিত বন্দিকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি খাবারের বিষয়ে তার পিসিতে মোটা অংকের টাকাও জমা দেয়া হয়েছে। একাধিক কারারক্ষী তার সেলের সামনে পাহারা বসিয়ে দেয়া হয়েছে। সেখানে পিসির টাকা দিয়ে কারা ক্যান্টিনের খাবারের পাশাপাশি বাইরে থেকেও খাবার নেয়া হচ্ছে কারারক্ষীদের দিয়ে। তবে গতকাল রাতে কারা কর্তৃপক্ষের দেয়া কোনও খাবারই খাননি সাবেক ওসি মোয়াজ্জেম। 

মোটামুটিভাবে কারাগারে সবকিছুই পাচ্ছেন তিনি। গতকাল দুপুরে কোর্টহাজতে তার সঙ্গে সাক্ষাত করেছেন ছেলে ও গাড়িচালকসহ স্বজনরা। এসময় তারা ওসি মোয়াজ্জেমের জন্য কাপড়-চোপড়, টুথপেস্ট ব্রাশ, টুপি, লুঙ্গি, পাঞ্জাবি, ধর্মীয় বই ও সেন্ডেলসহ অন্যান্য ব্যবহারিক সামগ্রী দেয়া হয়।  মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক ওসি মোয়াজ্জেমের সঙ্গে স্বজনদের সাক্ষাতের কথা রয়েছে। কারা কর্তৃপক্ষ বলেছে, গতকাল বিকেলেই পরিবারের পক্ষ থেকে কারাগারে মোয়াজ্জেমের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেছেন স্বজনরা। পুলিশের বিশেষ শাখাসহ একাধিক গোয়েন্দা সংস্থার যাচাই বাছাই শেষে প্রয়োজন মনে করলে বা গ্রিন সিগন্যাল পেলে কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিবেন। 

আরও

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এ বিষয়ে কারা অধিদফতর ডিআইজি (ঢাকা বিভাগ) টিপু সুলতান বলেন, শুধু ওসি মোয়াজ্জেম নয়, যে কোনও বন্দি জেলকোড অনুযায়ী তাদের খাবার থেকে শুরু করে সকল সুযোগ সুবিধা পাচ্ছেন। জেল কোডের বাইরে কোন বন্দিও সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ নেই।  শুধু তাই নয়, গতকাল সোমবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে হাজির করার সময় ওসি মোয়াজ্জেমের বেশভুষা ছিল পরিপাটি। ইস্ত্রি করা গেঞ্জি পরে ছিলেন। চোখে ছিল কালো একটি সানগ্লাস। বেশ কয়েকদিনের কাটা দাড়িগুলো মোটেও এলোমেলো ছিল না। মনে হচ্ছিল বেশ যত্নে বড় হয়েছে সেগুলো। চেহারাতেও কোনো উদ্বেগ ছিল না।  এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে হাতকড়া না পরানোয় আদালতে ক্ষোভ জানিয়েছেন আইনজীবীরা। তার বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলার বাদী সৈয়দ সাইয়েদুল হক সুমন এই প্রশ্ন তুলে বলেছেন, অন্য আসামিদের প্রতি পুলিশ এ রকম সদয় থাকবে কি না। 

সাংবাদিকদের সুমন বলেন, ওসি মোয়াজ্জেমকে হাতে হাতকড়া দিয়ে আনা হয়নি। সে বিষয়ে পুলিশ ভালো জানেন কেন আনেননি। তবে পুলিশ ভাইদের কাছে অনুরোধ করে বলেন, অন্য আসামিদের বেলায়ও যেন একই ট্রিটমেন্ট করা হয়। ওসি মোয়াজ্জেমের প্রতি পুলিশের এই আচরণ পক্ষপাত কি না-জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, এ বিষয়টা ওসিকে জিজ্ঞাসা করেন। আমি কি থানায় বসে এসব দেখব?  এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, প্রিজন ভ্যানে কোন আসামিকে হাতকড়া পড়ানো হয় না। আপনি আগে ভালো করে জানেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এ বিষয়ে মানবাধিকারকর্মী এলিনা খান বলেন, কোনো ব্যক্তিকে হাতকড়া পরাতে হবে কি না তার সুনির্দিষ্ট কোনো আইন নেই। তবে আমাদের দেশে সাধারণত পুলিশ অপরাধীদের হাতকড়া পরিয়ে থাকে। তাহলে মোয়াজ্জেম হোসেনকে কেন পরানো হলো না এটা একটি প্রশ্ন। এক্ষেত্রে পুলিশের একটি পক্ষপাতিত্বমূলক আচরণ দেখা যায়। সকল ব্যক্তিকে হাত কড়া পরানো হলেও মোয়াজ্জেমকে কেন নয়? পাশাপাশি ট্রাইব্যুনালের ভেতরেও মোয়াজ্জেমকে ঘিরে ছিল পুলিশ সদস্যরা। এ সময় তাকে পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা যায়। আদালত চত্বরে মোয়াজ্জেমের ছবি তুলতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে ফটোসাংবাদিকদের। অভিযোগ করা হয়েছে, নিরাপত্তার কথা বলে প্রিজনভ্যান থেকে নামানোর পর সেখানে দায়িত্বরত পুলিশ গণমাধ্যমকর্মীদের তার ছবি তুলতে বাধা দেয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুরে ভয়াবহ আগুনে পুড়ল ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে পিটিয়ে হত্যা

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

জেলা কল্যাণের আড়ালে জবিতে সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ!

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

ঝালকাঠির ঐতিহ্যবাহী লবণশিল্পে ধস, টিকে আছে মাত্র আটটি মিল

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জনপ্রিয় সংবাদ

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’, ফুটে উঠবে যমুনার পাড়ের সৌন্দর্য

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘে বিশ্বশান্তি মানবাধিকার গণতন্ত্রের পক্ষে বলেছেন প্রধানমন্ত্রী : মাহদী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, মানবতা, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পক্ষে কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যের বিষয় তুলে ধরেন। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি বিশ্বশান্তি, ফিলিস্তিনিদের অধিকার এবং জাতিসংঘের

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

সামাজিক সুরক্ষায় জাতিসংঘে ইউনিভার্সাল কার্ডের পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে সামাজিক সুরক্ষা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, প্রযুক্তিগত বৈষম্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার শুধু ভোটের গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ মেরামতে জাতিসংঘে থ্রি-আর কৌশল তুলে ধরলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে দীর্ঘ সময়ের শাসনের অবসানের পর বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

সরকারি হাসপাতালগুলোতে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্বাস্থ্য ক্যাডারের এ নিয়োগে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে। এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ জানালেন মন্ত্রী

গঙ্গা নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ। প্রস্তাবিত চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা নিশ্চয়তা ধারা রাখার পাশাপাশি দেশের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। বৃহস্পতিবার রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব