দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নতুন করে প্রশাসক নিয়োগ পাওয়া সিটি করপোরেশনগুলো হলো বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া রংপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাহফুজ উন নবী চৌধুরীকে এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪–এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন।
এছাড়া বিধি অনুযায়ী তারা নির্ধারিত ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দেশের কয়েকটি বড় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। সেসব সিটি করপোরেশনের মধ্যে রয়েছে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর।
বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে স্থগিতাদেশ জারি
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নতুন করে দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ করে নগর পরিচালনার দায়িত্ব পালন করবেন।