মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রেলমন্ত্রী!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০১৯, ২১:৩০

শেয়ার করুনঃ
অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রেলমন্ত্রী!

ঈদযাত্রায় ট্রেনের টিকিট পেতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে তার মেয়ে একটি তালিকা দিয়েছিলেন। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। আবার মন্ত্রীর একান্ত সচিবের (পিএস) স্ত্রীর মাধ্যমে অনুরোধ এসেছিল টিকিটের। পিএস সেটি প্রত্যাখ্যান করেছেন। এমনকি পিএস তার অফিস কক্ষের দরজায় লিখে রেখেছেন- ‘এখানে টিকিটের সুপারিশ করা হয় না।’ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং তার একান্ত সচিব আতিকুর রহমান এই ঘটনায় দৃষ্টান্ত স্থাপন করলেন। যদিও দুজনই এখন টিকিটের চাপে রয়েছেন। এ ব্যাপারে রেলমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে চাপ আমার উপর বেশি। কিন্তু আমাকে তো একটা সিস্টেমের ভেতর দিয়ে যেতে হবে। অনিয়মটাকে তো আর নিয়মে পরিণত করতে পারি না। তাই মেয়ের আবেদনও প্রত্যাখ্যান করেছি।

মন্ত্রী আরও জানান, তার মেয়ের কাছে টিকিটের জন্য অনেক অনুরোধ এসেছিল। সে অনুযায়ী মেয়ে তার কাছে অগ্রিম টিকিট চেয়ে একটি তালিকা দেয়। মন্ত্রী বলেন, ‘আমি বলেছি এভাবে টিকিটের কোনো সুযোগ নেই। মোবাইল অ্যাপস ব্যবহার করলে এই অনুরোধের প্রয়োজন নেই।’ এদিকে মন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমানের কাছে এক নিকটাত্মীয় সিলেট যাওয়ার টিকিট চান। তিনি তাকে সকালে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পরামর্শ দেন। এরপর ওই আত্মীয় তার স্ত্রীকে ফোন করেন। স্ত্রীও টিকিটের জন্য অনুরোধ করেন আতিকুর রহমানকে। পরে বাসায় ফিরে সেই আত্মীয়কে তার বোঝাতে হয়েছে যে এভাবে ফোন করে টিকিট জোগাড় করা অনৈতিক কাজ। এটি তার পক্ষে সম্ভব নয়।

আতিকুর রহমান আরও বলেন, ‘প্রতিদিন এভাবে টিকিট দেওয়ার সুপারিশ প্রত্যাখান করতে করতে বহু বন্ধু-আত্মীয়-সহকর্মীর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে গেছে।’ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ‘টিকিট ব্লকিং আর চলবে না। রেলওয়েতে দীর্ঘদিন ধরে ভিআইপির নামে টিকিট ব্লক করে রাখা হতো। যা প্রভাবশালীরা অনুরোধপত্র দিয়ে নিতেন। এখন এটি পুরোপুরি বন্ধ করতে বলা হয়েছে। কেবলমাত্র মন্ত্রী, সচিব, বিচারপতি, আইজিপি পদমর্যাদার কেউ নিজে যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে কেবল তারা টিকিট পাবেন, অন্যথায় নয়।’ আজ বুধবার (২২ মে) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম। যাত্রীদের সুবিধা বিবেচনা করে এবার ঢাকার পাঁচটি আলাদা স্থান থেকে বিভিন্ন অঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

সর্বশেষ সংবাদ

বিশ্বমঞ্চে গিলের নৈপুণ্যে জার্মানির স্বপ্নভঙ্গ প্যারাগুয়ের উল্লাস

বিশ্বমঞ্চে গিলের নৈপুণ্যে জার্মানির স্বপ্নভঙ্গ প্যারাগুয়ের উল্লাস

জুলাই থেকে নতুন পে-স্কেলে বাড়বে সরকারি কর্মচারীদের মূল বেতন

জুলাই থেকে নতুন পে-স্কেলে বাড়বে সরকারি কর্মচারীদের মূল বেতন

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই থেকে নতুন পে-স্কেলে বাড়বে সরকারি কর্মচারীদের মূল বেতন

জুলাই থেকে নতুন পে-স্কেলে বাড়বে সরকারি কর্মচারীদের মূল বেতন

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বিভিন্ন ধরনের ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে কার্যকর হবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় এই নতুন বেতনকাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর