বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরানের পেলো সুখোই-৩৫ যুদ্ধবিমান, এবার নিমিষেই হামলা সম্ভব ইসরাইলে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ৩:৯

শেয়ার করুনঃ
ইরানের পেলো সুখোই-৩৫ যুদ্ধবিমান, এবার নিমিষেই হামলা সম্ভব ইসরাইলে

সম্প্রতি ইসরায়েলকে শক্তিশালী করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইরানও নিজের শক্তি জানান দিয়েছে। ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্থগিত করা ইসরায়েলের জন্য শত শত বোমার চালান আবার ছাড় করেছিলেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরান রাশিয়ার তৈরি অত্যাধুনিক সুখোই-৩৫ যুদ্ধবিমান হাতে পাওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের রিভোলুশনারি গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা আলি শাদমানি মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।  

ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করে আসছিল। রাশিয়ার সঙ্গে সম্প্রতি ২০ বছরের চুক্তি সই করার পর এই অত্যাধুনিক বিমান হস্তগত হয়েছে বলে জানা গেছে। আলি শাদমানি জানান, রাশিয়ার সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েও চুক্তি হয়েছে। আগামী দিনে সুখোই-৩৫ যুদ্ধবিমান ইরানেই উৎপাদন করা হবে, যার জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করে দেবে রাশিয়া।  

আরও

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

ইরানের এই অর্জনকে তাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য উন্নতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সুখোই-৩৫ যুদ্ধবিমানের মাধ্যমে ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালালে মিসাইল ব্যবহার করত, কিন্তু এবার বিমান হামলার ক্ষমতা অর্জনের মাধ্যমে তাদের সামরিক কৌশলে বড় পরিবর্তন আসছে।  

আলি শাদমানি সতর্ক করে বলেন, যদি শত্রুরা বোকার মতো আচরণ করে, তাহলে আমাদের মিসাইলের আঘাতের তেতো স্বাদ পাবে। তাদের অধিকৃত কোনো অঞ্চলই আর নিরাপদ থাকবে না। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।  

ইরান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

২০২৩ সালের নভেম্বরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, রাশিয়ার যুদ্ধবিমান কিনতে মস্কো-তেহরান চুক্তি চূড়ান্ত হয়েছে। এর আগে ২০২২ সালেই সুখোই-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছিল ইরান। দেশটির কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে বারবার জানিয়েছিলেন, রাশিয়া বেশ কিছু সুখোই-৩৫ বিক্রি করবে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০০৭ সাল থেকেই রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমানে নজর ছিল ইরানের। তখন এসইউ-৩০এমকে কিনতে চেয়েছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি। কিন্তু জাতিসংঘের নিষেধাজ্ঞা ও রুশ কর্মকর্তাদের সিদ্ধান্তহীনতায় সেই চুক্তি ভেস্তে যায়। ২০১৫ সালে নতুন করে আলোচনা শুরু হলেও সেবারও তা ব্যর্থ হয়।  

ইরানের বিমানবাহিনীর বহরে শুধু যুক্তরাষ্ট্রের পুরোনো মডেলের যুদ্ধবিমান রয়েছে। তাই অত্যাধুনিক যুদ্ধবিমান পেতে দেশটি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। ইরানের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। এই যুদ্ধবিমান হস্তগত হওয়ায় ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।  

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের এই অর্জন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই ঘটনা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইরানের সামরিক শক্তির এই উল্লম্ফন আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।  

ইরানের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইরানের সামরিক শক্তির এই উল্লম্ফন ভবিষ্যতে আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, তা নিয়ে এখনই বিশ্লেষণ শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, প্রস্তুত স্বাস্থ্য বিভাগ

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

নজরুলের চেতনা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে ইউএনওর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় বসলেন ৯ শিক্ষার্থী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

বরিশালে বিদায়ী ডিসির বিরুদ্ধে নারী শ্রমিকদের ঝাড়ু মিছিল

এ সম্পর্কিত আরও পড়ুন

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে নিখোঁজদের সন্ধান মিললে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির সরকারি মুখপাত্র

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ উপেক্ষা করে দিন-রাত সড়কে অবস্থান করছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা নিজেদের ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে পরিচয় দিচ্ছেন এবং তারা অনলাইনভিত্তিক ব্যঙ্গধর্মী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য। তাদের প্রধান দাবি, মেডিকেল

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখার লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন আলোচকদের পাশাপাশি মধ্যস্থতাকারী প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে তেহরান লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত হামলা এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করে। একই সঙ্গে

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। এক্সে প্রকাশিত এক বার্তায় মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি আশা করেন, এই শান্তি উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। ফোনালাপের সময়

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া