শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষা

সাত কলেজের আন্দোলন প্রত্যাহার, উপ-উপাচার্যের পদ নিয়ে প্রশ্ন !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২৩:৪৭

শেয়ার করুনঃ
সাত কলেজের আন্দোলন প্রত্যাহার, উপ-উপাচার্যের পদ নিয়ে প্রশ্ন !

সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তারা। বৈঠকে শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে একটি মেনে নেওয়া হয়েছে এবং বাকিগুলো পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থী মঈনুল ইসলাম বৈঠকের পর জানান, উপ-উপাচার্য মামুন আহমেদকে সাত কলেজের কোনো কার্যক্রমে যুক্ত রাখা হবে না এবং তার পদত্যাগের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করা হবে।  

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন জানান, নতুন বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পেয়েছেন তারা। অন্য দাবিগুলো মেনে নেওয়ার বিষয়েও আশাবাদী। এর আগে রবিবার উপ-উপাচার্যের দুর্ব্যবহার নিয়ে অভিযোগ তুলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে শাহবাগসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে হয় এবং বিজিবি মোতায়েন করা হয়।  

আরও

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

যে কারণে ফেলের হার বেশি, যা বললেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

আন্দোলনকারীদের প্রধান অভিযোগ ছিল ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা এবং উপ-উপাচার্যের অপমানজনক আচরণ। দাবি মেনে না নেওয়ায় তারা উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করারও চেষ্টা করেন। এতে গভীর রাতে সংঘর্ষ বাধে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় কয়েকজন আহত হন।  

রোববার রাত ৩টায় সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হলে তারা অনির্দিষ্টকালের জন্য নিজ নিজ কলেজে অবরোধ কর্মসূচি পালন করবেন। এর পর সোমবার উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের জরুরি বৈঠক হয়। উপাচার্য জানান, সাত কলেজের স্নাতক ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না এবং চলতি শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সাত কলেজ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

তবে শিক্ষার্থীরা উপ-উপাচার্যের পদত্যাগের বিষয়ে অনড় থাকেন এবং তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তারা অভিযোগ করেন, তার সিদ্ধান্তহীনতা এবং আচরণই তাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করলেও আন্দোলনের পুরো বিষয়টির জন্য উপ-উপাচার্যকেই দায়ী করেছেন তারা।  

শিক্ষার্থীদের দাবি ছিল স্বচ্ছ ও দ্রুত কার্যকর প্রক্রিয়ায় সমস্যার সমাধান। উপ-উপাচার্যকে দায়মুক্ত রাখার প্রক্রিয়াটি শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে। আন্দোলন প্রত্যাহারের পর তারা জানিয়েছেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নেবেন।  

এ ঘটনায় সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি ক্ষোভ প্রকাশ পেয়েছে। তাদের মতে, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ক্রমাগতভাবে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পরও তারা পুরোপুরি আশ্বস্ত নন এবং দাবি বাস্তবায়নের দিকে তীক্ষ্ণ নজর রাখবেন।  

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

১২ লাখের বেশি খাতার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, যেভাবে জানবেন

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারী শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণসহ

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষককে সাইবার নিরাপত্তাবিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রশিক্ষণ শেষ করে অনলাইন থেকে সনদ ডাউনলোড করতে হবে শিক্ষকদের। শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় এ অনলাইন প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির প্রশিক্ষণ শাখা থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি

জবিতে আবাসন সংকট, কেরানীগঞ্জে ১৬০০ আসনের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে কেরানীগঞ্জের ৭ একর জমিতে ২০২৬ সালের মধ্যে ১ হাজার ৬০০ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা এবং বিশেষ বৃত্তির বকেয়া টাকা দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জকসুর নেতাকর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা বলেন, সীমিত জায়গা ও

প্রাথমিক বৃত্তিতে নতুন হার, তিন বছর মিলবে সুবিধা

প্রাথমিক বৃত্তিতে নতুন হার, তিন বছর মিলবে সুবিধা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন বছর এ বৃত্তি কার্যকর থাকবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবেন। উভয় শ্রেণির বৃত্তিধারীদের বছরে এককালীন ২২৫ টাকা দেওয়া হবে। গত ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী,

মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট ॥ শিক্ষকসংকট, পর্যাপ্ত গবেষণার অভাব, স্থায়ী ক্যাম্পাস না থাকা, প্রশাসনিক দুর্বলতা, সনদ বাণিজ্যসহ নানা ধরনের অনিয়মের কারণে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দীর্ঘদিনের। তারপরও একে একে বেড়ে ১১৭টিতে দাঁড়িয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা। এর মধ্যে হাতেগোনা ১৫টির মতো ভালো করছে। বাকিগুলো চলছে খুঁড়িয়ে, খণ্ডকালীন শিক্ষকদের কাঁধে ভর দিয়ে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সার্বক্ষণিক শিক্ষকদের