রবিবার, ৮ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

নুসরাতকে পুড়িয়ে হত্যা সেই অধ্যক্ষের মুক্তি চেয়ে,মিছিলের নেপথ্যে ছিল কারা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১৭:২৪

শেয়ার করুনঃ
নুসরাতকে পুড়িয়ে হত্যা সেই অধ্যক্ষের মুক্তি চেয়ে,মিছিলের নেপথ্যে ছিল কারা!
ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদদৌলা যৌন হয়রানির অভিযোগে ২৭ মার্চ গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর তাকে রক্ষা করতে তার মুক্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে গত ২৮ মার্চ এলাকায় মিছিল বের করা হয়েছিল। একই সময়ে গ্রেফতার অধ্যক্ষের বিচার চেয়ে অন্য বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী মানববন্ধন করেছিল।এরই মধ্যে গত ৬ এপ্রিল ওই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি (১৮)-কে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। পাঁচদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (১০ এপিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যান। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এদিকে, নুসরাতকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনাটি নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যক্ষের মুক্তি চেয়ে করা সেই মিছিলের ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ফের সামনে আসে। প্রশ্ন ওঠেছে, অধ্যক্ষের পক্ষে এই মিছিলের আয়োজক ছিল কারা এবং মিছিলে অংশ নিয়েছিল কারা। অনুসন্ধানে বেরিয়ে আসে অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে এই কর্মসূচির নেপথ্যে ছিলেন বিভিন্ন সময়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে সহায়তাদানকারী দুই ওয়ার্ড কাউন্সিলর।

জানা গেছে, গত ২৭ মার্চ নুসরাত মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর তার মা মামলা দায়ের করলে ‍পুলিশ অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে গ্রেফতার করে।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, ২৭ মার্চ  সিরাজউদ্দৌলা গ্রেফতার হওয়ার পরদিন ২৮ মার্চ তার মুক্তি চেয়ে মিছিল করেছিল মাদ্রাসার সুবিধাপ্রাপ্ত বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। আর তাদেরকে উৎসাহিত করেছে পরিচালনা কমিটি ও কলেজের কিছু ‘শুভাকাঙ্ক্ষী’। এদের মধ্যে অন্যতম হলেন পৗর কাউন্সিলর মাকসুদুল আলম মাকসুদ, যিনি নুসরাত হত্যাচেষ্টা মামলায় বর্তমানে পলাতক।আর অধ্যক্ষের বিপক্ষে মানববন্ধনের আয়োজন করেছিলেন আরেক ওয়ার্ড কাউন্সিলর শেখ মামুন, যিনি আগে অধ্যক্ষের কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন।

২৭ মার্চ থেকে যা ঘটেছে গত ২৭ মার্চ মাদ্রাসাছাত্রী নুসরাতকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে  অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। ওই দিনই মামলা হলে অধ্যক্ষ গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর তার পক্ষে-বিপক্ষে দু’টি গ্রুপ কর্মসূচি পালন করে। অধ্যক্ষকে বাঁচানোর জন্য পৗর কাউন্সিলর মাকসুদুল আলম  মাকসুদ নেপথ্যে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। ২৮ মার্চের সেই মিছিলের নেতৃত্বে মোকসুদ ছিলেন কিনা প্রশ্নে মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন সরাসরি স্বীকার না করলেও ওই সময় এই অভিযুক্ত ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন একথা স্বীকার করেন।ঘটনার বিবরণীতে রুহুল আমিন বলেন, ‘২৭ মার্চ ভিকটিম ছাত্রীর (নুসরাত) সঙ্গে যা ঘটেছে, সেটা আমি রাস্তায় বসে শুনে মাদ্রাসায় যাই। আমি সেখানে উপস্থিত হয়ে পুলিশ ডেকে এনে অধ্যক্ষকে থানায় পাঠিয়ে দিই। অধ্যক্ষ প্রথমে থানায় যেতে রাজি হননি। পরে আমি তাকে বলি, আপনি যান আমিও আসছি। সে সময় ভিকটিমের পরিবারকেও পাঠাই এবং বলি, যা অভিযোগ সেটা থানায় গিয়ে জানাতে।’

আরও

বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
বিদ্যুৎ সংকটে সাশ্রয়ের উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী
অধ্যক্ষ সিরাজউদ্দৌলাউল্লেখ্য, গত ৬ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথমপত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরা ব্যক্তি তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেদিনই নুসরাতকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করানো হয়। মৃত্যুর আগে নুসরাত ঢামেকের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
কারা করেছিল পাল্টাপাল্টি কর্মসূচি মাদ্রাসার বর্তমান পরিচালনা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন বলেন, ‘২৮ মার্চ দুটি মিছিল হয়েছে, সেটি আমি ফেসবুকে দেখেছি। সেখানে অধ্যক্ষের পক্ষে ও বিপক্ষে দুজন কাউন্সিলর ছিল। তাদের মধ্যে একজন মাদ্রাসার আগের কমিটির সদস্য শেখ মামুন অন্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অধ্যক্ষের ফাঁসি চেয়ে জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করেন। এর বিপরীতে অধ্যক্ষের পক্ষে মাদ্রাসার শিক্ষার্থীরা ওই জিরো পয়েন্টেই মিছিল নিয়ে যায়। পরিস্থিতি দেখে আমি কাউন্সিলর মাকসুদকে ফোন দিই। সেও তখন জিরো পয়েন্টেই ছিল।’এরপর সবাই স্থানীয় সরকার নির্বাচনে ব্যস্ত হয়ে যান উল্লেখ করে রুহুল আমিন বলেন, ‘পরে সেদিন (৬ এপ্রিল) পরীক্ষাচলাকালীন আগুনের ঘটনাটি ঘটলো।’ এই অধ্যক্ষ যে এত খারাপ, এ বিষয়টা আগে কেন ফুটে উঠলো না বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। রুহুল আমিনের বিরুদ্ধে অধ্যক্ষের পক্ষ নেওয়ার অভিযোগ আছে বলে জানানো হলে তিনি বলেন, ‘এসব যারা বলে তারা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারে না কেন। আমি অধ্যক্ষকে পুলিশের কাছে তুলে দিলাম।’

২৮ মার্চ অধ্যক্ষের পক্ষের মিছিলের জন্য মাকসুদকে সরাসরি দায়ী করে ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মামুন  বলেন, ‘অধ্যক্ষের পক্ষে মাদ্রাসার ছাত্ররা মিছিল বের করলেও এর পেছনে ছিলেন বর্তমানে পলাতক মাকসুদুল আলম। পুরো কর্মসূচি আয়োজনে অধ্যক্ষের সাবেক ও বর্তমান ছাত্র এবং মাদ্রাসা পরিচালনা কমিটি যুক্ত ছিল। আমরা অধ্যক্ষের বিরুদ্ধে যখন মানববন্ধন করি, সেখানে মাকসুদ আমার ওপর চড়াও হয়েছিল। আমি কিছু বলিনি, সরে এসেছি।’ আপনার সময়েও অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এ তথ্য জানানো হলে শেখ মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সে সময় অধ্যক্ষের বিরুদ্ধে অর্থলুণ্ঠনসহ নানা অভিযোগ উত্থাপনের চেষ্টা করেছি, প্রতিকার পাইনি।’

অধ্যক্ষকে রক্ষা করে আসছিল যারা অনুসন্ধানে বেরিয়ে আসে,অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সোনাগাজী উপজেলা জামায়াতের আমির ছিলেন। তার বিরুদ্ধে আগেও অনৈতিক কাজের অভিযোগ এবং একাধিক মামলা আছে। তিন বছর আগে তাকে জামায়াত থেকে বহিষ্কার করার পরেও তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে টিকে ছিলেন। স্থানীদের ভাষ্য— সেসময় জামায়াত থেকে বের হয়ে এই অধ্যক্ষ ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শেখ মামুনের সহায়তায় টিকে যান। যদিও কিছুদিনের মধ্যেই শেখ মামুনের সঙ্গে তার সখ্যতা কমতে থাকে। এসময় তিনি আরেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই দুই ওয়ার্ড কাউন্সিলরই ২৮ মার্চ অধ্যক্ষের পক্ষে-বিপক্ষে অবস্থান নেন।এতদিন অধ্যক্ষের বিষয়ে অভিযোগগুলো আমলে না নেওয়ার কারণ জানতে চাইলে মাদ্রাসার বর্তমান সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)পি কে এনামুল হক বলেন, ‘তার বিরুদ্ধে এখন বেশিরভাগ যে অভিযোগগুলো তোলা হচ্ছে, সেগুলো আপনারদের মতোই আমিও এখন শুনছি। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও যৌন হয়রানির অভিযোগ আগেও ছিল— সেটি তিনি জানেন কিনা প্রশ্নে এনামুল হক বলেন, ‘অর্থ আত্মসাতের ঘটনায় অডিট কমিটি করা হয়। পরে অধ্যক্ষকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল। সেটিতো নিষ্পত্তি হওয়া জিনিস। পেছনের অনেক বিষয় এখন উঠে আসছে। তবে যৌন হয়রানির অভিযোগে এ দফা মামলা এবং মামলার পরে যা যা এই অধ্যক্ষ ঘটিয়েছেন, তাতে আমি তাকে মানুষ মনে করি না, সে নরপশু।

আরও

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নোয়াখালীতে কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

মৌলভীবাজারে কৃষিজমি গিলছে শিল্প প্রতিষ্ঠান-স্থাপনা, কমেছে ৭০০ একর

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

হরমুজ প্রণালিতে সীমিত নিষেধাজ্ঞা, অন্য দেশের জাহাজ চলবে

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে একাউন্টিং এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

এ সম্পর্কিত আরও পড়ুন

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

নারী-পুরুষ সমঅধিকার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ও নিরাপত্তা নিয়ে সমাজে অবদান রাখবে। ‘আন্তর্জাতিক নারী দিবস–২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

দেশে তেলের কোনো সংকট নেই এবং জনগণকে অযথা আতঙ্কিত হয়ে তেল মজুত না করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি ভেসেল তেল নিয়ে দেশে পৌঁছাবে। শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

ত্রুটিপূর্ণ বিমানেই তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইট বিতর্ক

বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-৯ মডেলের একটি উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে গুরুতর অনিয়মের তথ্য উঠে এসেছে সংস্থাটির এক অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে। গুরুতর যান্ত্রিক ঝুঁকি থাকা সত্ত্বেও গত ২৫ ডিসেম্বর ওই উড়োজাহাজটি দিয়েই ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়, যেখানে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রী ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মো. মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত তিন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সরকার জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি নির্দেশনা জারি করে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না। বিপিসি জানায়, দেশে জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করা হয়। বৈশ্বিক সংকট ও বিভিন্ন গণমাধ্যমে

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। তাই তার ভাষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, সংসদকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি যোগ করেন, সংসদকে আরও স্মরণীয় করে রাখতে হবে, কারণ এ