শনিবার, ৭ মার্চ, ২০২৬২২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে ভবন সিলগালা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ১৮:১১

শেয়ার করুনঃ
অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে ভবন সিলগালা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রোববার (৩১ মার্চ) থেকে অভিযানে নামছে। এ সময় অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকলে বা অপরিকল্পিতভাবে নির্মিত ভবন সিলগালা করে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (৩০ মার্চ) গুলশান-১ নম্বর ডিএনসিসি কাঁচা ও সুপার মার্কেটের অগ্নিকাণ্ড স্থল পরিদর্শনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী ঢাকার বেশিরভাগ ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই -এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা শুধু গুলশান-বনানী নয়, ঢাকা শহরের যেকোনো স্থানে যদি অপরিকল্পিতভাবে ইমারত নির্মিত হয়ে থাকে, অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকে -সেই বিষয়ে রোববার (৩১ মার্চ) থেকে রাজউকের পরিদর্শন শুরু করবে।

তিনি আরও বলেন, ১৫ দিনের মধ্যে চিহ্নিত করবো কোনো ভবন পরিকল্পনা বা নিয়মের বাইরে হয়েছে কি-না। প্রয়োজনে সিলগালা করে দেব, প্রয়োজনে অপসারণ করবো। অথবা উপযোগী অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত সব রকম কার্যক্রম স্থগিত রাখব। তিনি বলেন, এই ঘটনার সাথে মালিক হোক, ডেভেলপার হোক, এমনকি রাজউকের কেউ জড়িত থাকলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা করা হবে কি না -জানতে চাইলে রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে। মন্ত্রী বলেন, কোনো দুর্ঘটনাকে আমরা ছোট করে দেখতে চাই না। আমরা তা খতিয়ে দেখে গভীরে যেতে চাই, এখানে যারা ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হওয়া মানে দেশ ক্ষতিগ্রস্ত হওয়া, আমরা ক্ষতিগ্রস্ত হওয়া। আমরা তাদের প্রতি সংবেদনশীল। তিনি বলেন, এখানে কাঁচা বাজারটি পরিকল্পিত ভবন নয়, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে স্থাপনা নির্মাণ করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করেছে। এখানে বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য ব্যবস্থাও সেই অনুযায়ী নয়।

গৃহায়ন মন্ত্রী বলেন, এটা কিন্তু দীর্ঘদিনের জঞ্জাল। আমরা চেষ্টা করছি, পূর্বাচল ঝিলমিলসহ নতুন যে শহরগুলো হচ্ছে সেখানে পরিকল্পনার বাইরে কোনো স্থাপনা হতে দিচ্ছি না। এখানে স্থানীয় কিছু বিরোধ আছে, আপনারা জানেন। আমরা চেষ্টা করছি তা দূর করে পরিকল্পিতভাবে সমন্বয় করার।কোথাও কোনো অনিয়ম থাকলে আমাকে জানান। অ্যাকশনে যাব। বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার ৭ দিনের মধ্যে তা প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী। শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে গিয়েছিল।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

পহেলা বৈশাখে উদ্বোধন হবে নতুন কৃষক কার্ড কর্মসূচি

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সরকার জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি নির্দেশনা জারি করে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না। বিপিসি জানায়, দেশে জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ আমদানি করা হয়। বৈশ্বিক সংকট ও বিভিন্ন গণমাধ্যমে

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি কোনও ব্যক্তি নয়, বরং একটি প্রতিষ্ঠান। তাই তার ভাষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, সংসদকে শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম।” তিনি যোগ করেন, সংসদকে আরও স্মরণীয় করে রাখতে হবে, কারণ এ

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রে ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, শহীদদের স্বপ্ন পূরণ করতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে নিতে হবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

দক্ষ জনশক্তি তৈরিতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর সিদ্ধান্ত

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দেশের বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে দ্রুত পদক্ষেপ

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

দেশ গঠন, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং নারী শিক্ষাসহ জাতীয় জীবনে সার্বিক