বুধবার, ৪ মার্চ, ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ৩ মাসের জন্য বন্ধ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৫

শেয়ার করুনঃ
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক ৩ মাসের জন্য বন্ধ
সংস্কার কাজের জন্য কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে শনিবার (২ ফেব্রুয়ারি) থেকে তিনমাসের জন্য বন্ধ হলো যানবাহন চলাচল। কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় অর্থ্যাৎ মেরিন ড্রাইভের সম্মুখভাগ থেকে কলাতলী বেলী হ্যাচারির মোড় পর্যন্ত ১.৩ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শুরু করার কথা জানিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে রাস্তাটি বন্ধ রাখার কথা জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। এ সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১১ কোটি টাকা। তবে পর্যটকেরা ইচ্ছা করলে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে উখিয়ার কোটবাজার এবং টেকনাফ অংশ দিয়ে মেরিন ড্রাইভ সড়কে আসতে পারবেন।বিজ্ঞপ্তিতে মেয়র জানান, গাড়ির অতিরিক্ত চাপ ও দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পর্যটন নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে প্রতিদিন। তাই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কাজ চলাকালে এই সড়কের বিকল্প হিসেবে লিংকরোড হয়ে মেরিন ড্রাইভ সড়কটি ব্যবহারের অনুরোধ জানিয়ে সংস্কার কাজ বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন মেয়র মুজিবুর রহমান। কাজ শেষ না হওয়া পর্যন্ত পৌরবাসী ও সড়কে চলাচলকারীদের অনাকাঙ্ক্ষিত কষ্টের জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্রের তীর ধরে হাজার কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন হয় ২০১৭ সালের ৬ মে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে ১৯৯১-৯২ সালে সড়ক প্রকল্পটি গ্রহণের পর থেকেই নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু মেরিন ড্রাইভের স্টার্টিং পয়েন্ট কক্সবাজার শহরের কলাতলী থেকে বেইলি হ্যাচারি মোড় পর্যন্ত প্রায় ১৩শ’ মিটার সড়ক বিগত ২০০০ সালে সামুদ্রিক ভাঙনে বিলীন হয়ে গেলে মেরিন ড্রাইভ দিয়ে সড়ক যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। পরে ২০০৫-০৬ সালে কলাতলী গ্রামের ভেতর দিয়ে চলে যাওয়া সংকীর্ণ সড়কটিকে সামান্য প্রশস্ত করে মেরিন ড্রাইভের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ফলে সড়কটি সংস্কারের উদ্যোগে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করলেও একেবারে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণায় অসন্তোষও দেখা দিয়েছে। শুক্রবার পৌরসভার মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করার পর বিভিন্ন মহলে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।স্থানীয়রা জানান, কলাতলীর দক্ষিণে মেরিন ড্রাইভের ২০ কিলোমিটারের মধ্যে দু’টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও কোনো হাইস্কুল নেই। তাই ওই অংশের বেশিরভাগ শিশুকে ওই সড়কটি পার হয়ে কলাতলী উত্তর অংশের স্কুলে আসতে হয়। সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হলে প্রতিদিন প্রায় ছয় কিলোমিটারেরও বেশি পথ হেঁটে শিশুদের স্কুলে যাতায়াত করতে হবে। তাই স্কুলগামী এসব শিশুর অভিভাবকদের মধ্যে নতুন উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান
অন্যদিকে, মেরিন ড্রাইভ সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকলে হিমছড়ি ও দরিয়ানগর পর্যটন কেন্দ্রে পর্যটক কমে যাবে এবং কলাতলী থেকে দক্ষিণে প্রায় ২৪ কিলোমিটার এলাকার হোটেল-মোটেলসহ অন্যান্য পর্যটন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিশেষ দোয়া আয়োজন বিএনপির

সর্বশেষ সংবাদ

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

ইইউকে সতর্কবার্তা ইরানের, হতাহতের সংখ্যা ৭৮৭

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদলের ডা.উম্মে হানি

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

রমজানে মানবিক উদ্যোগ: খাগড়াছড়ি প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, দায়িত্ববোধে সরে দাঁড়ালেন দুদক চেয়ারম্যান

চাপে নয়, বরং নির্বাচিত সরকারের প্রত্যাশা পূরণের লক্ষ্যে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই দিন দুদক চেয়ারম্যানের সঙ্গে দুই কমিশনারও পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী এবং হাফিজ আহ্সান ফরিদ। সদ্য বিদায়ি চেয়ারম্যান বলেন, ‘নতুন

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের সুযোগ বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য দেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার সিস্টেম পরিবর্তন করা জরুরি। মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এসএসসি ও সমমান পরীক্ষায় অটোপাসের আর কোনো সুযোগ থাকবে না। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সভায় বিশেষ অতিথি

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নির্ধারিত ছুটি আরও বাড়তে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি আসন্ন মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে—এমন সম্ভাব্য তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯

নতুন সরকারের সঙ্গে কাজ বাড়াতে চায় যুক্তরাজ্য

নতুন সরকারের সঙ্গে কাজ বাড়াতে চায় যুক্তরাজ্য

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। সারাহ কুক বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্কের শক্তি ও গভীরতা

বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ট্রাফিক ও বাজারেও নজর

বিলবোর্ড অপসারণে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ, ট্রাফিক ও বাজারেও নজর

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে নিজের ছবি সংবলিত একটি ব্যানার দেখে