সোমবার, ২৯ জুন, ২০২৬১৬ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সাবধান! বরিশালে সক্রিয় অপহরণকারী চক্র, দলে আছে নারী সদস্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০:২

শেয়ার করুনঃ
সাবধান! বরিশালে সক্রিয় অপহরণকারী চক্র, দলে আছে নারী সদস্য

বরিশাল নগরীসহ আশপাশের জেলা উপজেলায় নিখোঁজ পরবর্তী লাশ উদ্ধার ও অপহরণের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারীর মধ্যেও খোদ বরিশাল নগরীতে এ ধরণের ঘটনা ঘটার কারণে নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। গত  বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) রাত সোয়া ৮টার দিকে পশ্চিম কাউনিয়া এলাকা থেকে রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। মুক্তিপণ না পাওয়ায় প্রায় ৪ ঘন্টা পর তাকে মারধর করে করে শীতলাখোলা এলাকায় নামিয়ে দিয়ে যায়। এছাড়া একই কায়দায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নগরীর বৈদ্যপাড়া এলাকা থেকে মাসুদ (৪৩) নামে আরেকজনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় অপহরণকারীরা একটি চক্র। তবে ভয়ে তারা কেউই থানায় অভিযোগ দেয়নি। সচেতন নগরবাসী মনে করে এ থেকে পরিত্রান পেতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী করতে হবে। আর প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারীর কথা জানিয়েছেন বিএমপি কমিশনার ও জেলা পুলিশ সুপার।

ঘটনা-১ঃ চলতি মাসের ২৪ তারিখ রাত সোয়া ৮টার দিকে কাউনিয়া মরকখোলা পোল এলাকা থেকে ডিবি পরিচয়ে পশ্চিম কাউনিয়া নিবাসী রিপনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর কাশিপুর, রায়পাশা, বৌসেরহাট ঘুরে হাতেম আলী কলেজ মাঠে নিয়েও দেখানো হয় প্রাণনাশের ভয়ভীতি। রিপন তখন বুঝতে পারে এরা ডিবি পুলিশের কেউ নয়। এমনকি গাড়িতে বসেই তাকে এলোপাতারি কিলঘুষি মারে এবং অপহরণকারীদের মুঠোফোন থেকে পরিবারের সাথে কথা বলে ৫০ হাজার টাকা দাবী করে নইলে তাকে মেরে ফেলে রাখা হবে বলে জানায়। রিপনের সাথে থাকা মোবাইল ফোনটি পূর্বেই কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। রিপন জানান, রাত ১১টার মধ্যেও ঘরে না ফেরায় পরিবারের লোকজন তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মুঠোফোনে কল ঢুকলেও অপরপ্রান্ত থেকে কোন কথা না বলেই ফের কেটে দেয়। এরপর রাত পৌনে ১২টার দিকে শীতলাখোলা সড়কে মাইক্রো থেকে নামিয়ে সোজা চলে যেতে বলে নইলে গুলি করা হবে বলে শাসিয়ে দেয়। এ কারণে রিপন ভয় পায় এবং তাদের গাড়ি চলে গেলেও গাড়ির নম্বর প্লেট দেখতে পারেনি বলে জানান। তিনি আারো জানান, তার সাথে থাকা ৫ হাজার টাকা নিয়ে গেছে।

ঘটনা-২ঃ গত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নগরীর বৈদ্যপাড়া থেকে মাসুদ নামে একজনকে ডিবি পরিচয়ে তুলে নেয় অপহরণকারীরা। মাসুদ জানান, তাকেও গাড়িতে তুলে মারধর করা হয়েছে। এছাড়া অপহরণকারীরা মাসুদের পরিবারের সাথে যোগাযোগ করে জানায়, মাসুদকে বাঁচাতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে। এদিকে মাসুদের বড় ভাই আ’লীগ নেতা হওয়ায় তাৎক্ষণিক বরিশাল ডিবি পুলিশের ৮টি টিমের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন তার ভাই মাসুদ অপহরণ হয়েছে। পরবর্তীতে অপহরণকারীদের নির্দেশনা অনুযায়ী বিনয়কাঠী এলাকায় একটি বটগাছের নিচে ৪০ হাজার টাকা রেখে আসেন। ভাইয়ের জীবনের নিরাপত্তা চিন্তা করে টাকা রেখে আসলেও নজরদারী করতে পারেনি পরিবারের লোকজন। টাকা রেখে আসার আধাঘন্টা পর অপহরণকারীরা মাসুদকে নগরীর ঘোষ বাড়ির কাছে ফেলে রেখে যায়। এ সময় মাসুদ প্রচন্ড আহত ছিলেন। মাসুদ জানান, অপহরণকারীরা তার চোখ বেধে রাখায় কাউকে চিনতে না পারলেও কথা শুনে বুঝতে পেরেছেন ওই দলে নারী সদস্য ছিল।

বরিশাল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

তথ্যসূত্রে আরো জানা যায়, বরিশাল নগরী থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর খোকন সরদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয় বাবুগঞ্জ উপজেলায় পুকুর থেকে। খোকন সরকার ঝালকাঠী জেলার রাজাপুর এলাকার মৃত মনোরঞ্জন সরকারের ছেলে এবং বরিশাল নগরীর বিশিষ্ট চিকিৎসক ডা. মানবেন্দ্র সরকারের ছোট ভাই। খোকন সরদারও নগরীর নতুন বাজার থেকে নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ১৩ দিন পর গত ৭ জানুয়ারী বরিশালের মুলাদী উপজেলার চরমহেষপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন সরদারের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গ্রামের তালুকদার বাড়ির পিছনের চর থেকে সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। গিয়াসকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। গিয়াস উদ্দিনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ওসি জিয়াউল আহসান। গত ২৬ জানুয়ারী পিরোজপুরের ভান্ডারিয়া থানার গণধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলার নদমুলা গ্রামের আলম জোমাদ্দারের ছেলে সজল জোমাদ্দার (২৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলার পর থেকেই সজল জোমাদ্দার নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ৩ দিন পর মহসিন হাওলাদার (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের লতা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মহসিন হাওলাদার উপজেলার লতা গ্রামের মাস্টার বাড়ির হান্নান মাস্টারের ছেলে। তিনি গত ৯ ডিসেম্বর নিখোঁজ হন। এছাড়া গত এক মাসের মধ্যে বরিশালের বিভিন্ন এলাকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনযুবক, এক শ্রমিক, দুই শিক্ষার্থী ও দুই গৃহবধূ রয়েছেন। গত ৩ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত উদ্ধার হওয়া এসব মরদেহের বেশিরভাগেরই মৃত্যুর সঠিক কোনো কারণ জানা যায়নি। আর তাই থানাগুলোতে অপমৃত্যুর মামলাই বেশি  রুজু হয়েছে। সূত্রমতে- ১১ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে নিখোঁজের ৭ দিন পর যুবক রাসেলের (৩২) মরদেহ উদ্ধার করা হয় কীর্তনখোলা নদী থেকে। ১০ জানুয়ারি নলছিটিতে নিখোঁজের একদিন পর খালের পাশ থেকে হানিফ খন্দকার (৫৮) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৫ জানুয়ারি উজিরপুরের জল্লা ইউনিয়নের পীরেরপাড় এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় ননী বাড়ৈ (২২) নামে আরেক যুবকের মরদেহ। একই দিন বরিশালের সংলগ্ন কীর্তনখোলা নদীর চরআইচা খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। যদিও পরবর্তীতে মরদেহটি নগরীর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সৈয়দ ফয়সালের (২৩) বলে শনাক্ত করেন তার স্বজনরা। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ব্যাপারে শিক্ষাবিদ প্রফেসর হাবুল বলেন, আমাদের বরিশালে কখনোই এ ধরণের কোন ঘটনা ঘটেনি। যদি এরকমটা ঘটে থাকে তবে অবশ্যই তা দুঃখজনক। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী আরো বাড়াতে হবে। এ ব্যাপারে বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম) বলেন, কেউ নিখোঁজ হলে সাধারণত জিডি করে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। তবে পুলিশ পরিচয়ে যদি কেউ কাউকে তুলে নেয় তাহলে তা মারাত্মক অপরাধ। তিনি বলেন, আমাদের জেলা পুলিশের মধ্যে কেউ এ দুঃসাহস দেখাবে না। তবে যদি কখনো এ ধরণের ঘটনা ঘটে তবে অবশ্যই সাথে সাথে পুলিশকে অবহিত করতে হবে। আর আমাদের প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্তদের এসব অপরাধের কঠোর নির্দেশনা দেয়া আছে এবং আমরা সব সময় সতর্ক আছি। তিনি বলেন, আমার মুঠোফোন সব সময়ই খোলা থাকে যাতে সাধারণ মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারেন। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, যাদেরকে অপহরণ করা হয়েছে তাদেরকে পুলিশের কাছে অভিযোগ দিতে হবে। এছাড়া এরকম কোন ঘটনা ঘটলে সাথে পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশকে পোষাক পড়েই ডিউটি করতে হবে। ডিবি পুলিশ সাধারণত সিভিল পোষাকে ডিউটি করে। তবে আমাদের মেট্রো এলাকায় কখনোই কাউকে সাদা পোশাকে গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়নি। তিনি বলেন, আমাদের কাছে যেহেতু এ ধরণের ম্যাসেজ আসছে আমাদের পক্ষ থেকে অবশ্যই কঠোর নজরদারী করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

সর্বশেষ সংবাদ

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

ডেঙ্গুতে একদিনে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪ রোগী

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

একজনের দাওয়াতে শত অতিথি, টাঙ্গাইলে ফিরল হারানো গ্রামীণ ঐতিহ্য

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

অদম্য ইচ্ছাশক্তিতে প্রতিবন্ধকতাকে হার মানাচ্ছে শিশু কাফি

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

হিলিতে উৎসবমুখর পরিবেশে নীলারস কীর্ত্তন অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

এ সম্পর্কিত আরও পড়ুন

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

ভিশন বাস্তবায়নে বর্তমান বাজেট যথেষ্ট নয়: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন বাস্তবায়নের জন্য বর্তমান বাজেটকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কৃষি খাতে আগের তুলনায় বরাদ্দ বাড়ানো হলেও তা দেশের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। কৃষিকে আরও শক্তিশালী করতে জাতীয় আয়ের (জিডিপি) তুলনায় কৃষি খাতে বরাদ্দ ৫-৬ শতাংশ থেকে বাড়িয়ে ৭-৮ শতাংশে উন্নীত করা প্রয়োজন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবসম্মত, ভারসাম্যপূর্ণ এবং জনগণের প্রয়োজন বিবেচনায় প্রণয়ন করা হয়েছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এবারের বাজেটে ৬১টি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করায় বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। বাজেট

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

ভারতের পর্যটন ভিসা চালু, প্রথমদিনেই উপচে পড়া ভিড়

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গতকাল রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ এ সংক্রান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়। পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

চিত্রকলা ও সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র মুস্তাফা মনোয়ারের জীবনাবসান

বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম পথিকৃৎ, বরেণ্য চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক এবং শিল্পী-সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ তাঁর অবদানের কথা স্মরণ করছেন। মুস্তাফা মনোয়ার গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবিকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রংপুর-৬ আসনের