
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিচারপতিরা উপস্থিত ছিলেন।
