
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬

জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণে ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামতে সরকার রিকভারি, রেস্টারেশন ও রিকনস্ট্রাকশন—এই তিনটি স্তম্ভের কৌশল অনুসরণ করছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলায় দেওয়া ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
