
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়ার আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা।
