প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো তেলের দাম কমে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব মঙ্গলবার পাইপলাইনটির কার্যক্রম পুনরায় শুরু করে। এর মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে পাঠানো সম্ভব হয়, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশ।
