
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০

দেশে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে ৬৪ জেলায় সার মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, বর্তমানে দেশে সারের চাহিদার তুলনায় মজুত বেশি রয়েছে। চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার টন হলেও মজুত রয়েছে ৫১ লাখ ৭১ হাজার টন। অর্থাৎ প্রায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত থাকবে।
