
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্য বা ই-বর্জ্য। প্রতিদিন বিপুলসংখ্যক মুঠোফোন, কম্পিউটার, টেলিভিশন, রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার অকেজো হলেও এসব বর্জ্যের পরিবেশসম্মত ও আনুষ্ঠানিক ব্যবস্থাপনা নেই। সাধারণ গৃহস্থালি বর্জ্যের সঙ্গে এগুলো আস্তাকুঁড় বা ডাস্টবিনে ফেলা হচ্ছে। সিটি করপোরেশন থেকেও ই-বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করা হয় না।
