
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ২১:২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে ফলাফল প্রকাশের পর এ প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এতে স্বাক্ষর করেন।
