
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১২:৬

বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু স্থানে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
