
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:৫৫

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ ও আন্দোলনের তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
