
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৯

ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর ফলে নির্বাচনে জয়ী হলেও তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
