
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৫৬

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
