
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৩৭

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত এবং আরও বিস্তৃতভাবে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
