পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। হজের আনুষ্ঠানিকতা শেষ করে প্রথম দিনে ১৫টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬ হাজার ১৭৫ জন হাজি।
শনিবার (৩০ মে) এসব হাজি দেশে পৌঁছান বলে হজ বুলেটিনে জানানো হয়েছে। ফিরতি হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ছিলেন ৪১৬ জন।
সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শেষ করে পর্যায়ক্রমে ফিরতি ফ্লাইটে দেশে ফিরছেন তারা। প্রথম দিনের ফ্লাইটগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক হাজি নিরাপদে দেশে ফেরেন।