
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১১:১১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ। দীর্ঘ অবকাশ শেষে সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার। এর মধ্য দিয়ে দেশজুড়ে প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করবে।
