
প্রকাশ: ৯ মে ২০২৬, ১২:১৬

চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের পথে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি–২০১ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
