
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৭

তীব্র গরমের মধ্যে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং, ফলে জনদুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু নগরজীবন নয়, শিল্প ও কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ক্রমবর্ধমান এই সংকটের মধ্যে পরিস্থিতি আর কতদিন চলবে—এ প্রশ্ন এখন সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
