
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৩৯

দেশে আমদানিসহ স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট। অথচ চাহিদা এর অর্ধেকের কাছাকাছি উঠলেই তা সামাল দিতে পারছে না বিদ্যুৎ খাত। গ্যাসের ঘাটতি, পায়রা ও ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়া এবং ব্যয়বহুল তেলচালিত কেন্দ্র পর্যাপ্ত সময় চালানোর মতো আর্থিক সক্ষমতার অভাবে উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে। ফলে সারা দেশে লোডশেডিং চলছে, যার সবচেয়ে বেশি চাপ পড়ছে গ্রামাঞ্চলে। বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে চাহিদা কিছুটা কম থাকলেও গরম বাড়লে পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
