
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:২২

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া ভারত দ্রুততর করবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা। একইসঙ্গে ২০২৫ সালে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ভারতে আটক ব্যক্তিদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে।
