
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোট সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২১ ডিসেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ অবস্থান স্পষ্ট করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
