শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬২৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

মাতারবাড়ী-মহেশখালী হবে ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যিক হাব

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭

শেয়ার করুনঃ
মাতারবাড়ী-মহেশখালী হবে ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্যিক হাব

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেছেন, মাতারবাড়ী ও মহেশখালী ৩০ বছরের মধ্যে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো উন্নতমানের বন্দর ও বাণিজ্যিক হাব হিসেবে গড়ে উঠবে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ লাখ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান নিশ্চিত হবে।

প্রকল্পটি তিনটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপ ২০২৫ থেকে ২০৩০, দ্বিতীয় ধাপ ২০৩০ থেকে ২০৪৫ এবং তৃতীয় ধাপ ২০৪৫ থেকে ২০৫৫ পর্যন্ত। বিডা ও মিডার মাধ্যমে ৩৩ হাজার একর জমিতে এই প্রকল্প কার্যকর করা হবে। প্রশাসনিক কার্যক্রম আগামী ১২০ দিনের মধ্যে শুরু হবে বলে জানানো হয়েছে।

আশিক চৌধুরী বলেন, মাতারবাড়ী-মহেশখালীকে কেবল গভীর সমুদ্রবন্দর হিসেবে নয়, বরং একটি নতুন শহর ও ব্লু ইকনোমি গড়ে তোলার মাধ্যমে আন্তর্জাতিক কানেক্টিভিটি তৈরি করা হবে। এখানে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ ও সহযোগিতা নেওয়া হবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের ট্রেইনিং ফ্যাসিলিটি গড়ে তোলা হবে, যা সমুদ্র জগতের গবেষণাকে এগিয়ে নেবে।

আরও

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

প্রকল্পের মাধ্যমে এলাকার অর্থনীতি ও শিল্প উন্নয়ন হবে। আশিক চৌধুরী জানান, ৩০ বছরের পরিকল্পনায় প্রথম পাঁচ বছরকে বিকাশকাল বলা হয়েছে। এই সময়ে ফাউন্ডেশন ও সড়ক সংযোগের কাজ শেষ হবে। পরবর্তী পর্যায়ে পরিবেশ উন্নয়ন, বন্দর ও শিল্প কারখানার কাজ সম্পন্ন হবে। চূড়ান্ত দশ বছরে পর্যটন ও শহরতলির উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্পটি চারটি পিলারের ওপর ভিত্তি করে কাজ করবে। এই চারটি পিলার হলো গভীর সমুদ্রবন্দর ও সরবরাহ ব্যবস্থাপনা, সুবিধা প্রদান কেন্দ্র, বিদ্যুৎ ও জ্বালানি, এবং সামুদ্রিক মাছ ধরার কেন্দ্র। আশিক চৌধুরী জানান, এই পিলারগুলো সমন্বয় করে মাতারবাড়ী-মহেশখালীতে আধুনিক ও বহুমুখী অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেন, মাতারবাড়ী শহর দেশের জিডিপিতে প্রায় দেড়শ বিলিয়ন ডলার অবদান রাখবে। এটি কেবল একটি বন্দর নয়, বরং বাণিজ্যিক হাব ও নতুন শহরের রূপ দেবে।

বিডা চেয়ারম্যান আশা প্রকাশ করেন, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান থাকবে।

আরও

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলে এই উদ্যোগ শুধু বাণিজ্যিক নয়, বরং পরিবেশ ও ইকো-ট্যুরিজমের ওপরও গুরুত্ব দেয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে আধুনিক বন্দরের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মাহেশখালী-মাতারবাড়ী উন্নয়নডিপ সি পোর্ট প্রকল্পবাংলাদেশ বাণিজ্যিক হাবআশিক চৌধুরী পরিকল্পনা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিষয় রয়েছে কি না, তা যাচাই করে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত আইনগত পরীক্ষা-নিরীক্ষা বা ভেটিংয়ের জন্য রয়েছে। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে মূল গেজেট প্রকাশ করা হবে। নতুন পে-স্কেল মাঠপর্যায়ে কার্যকর করতে প্রশাসনিক ও কারিগরি বৈচিত্র্য বিবেচনায় মোট সাতটি পৃথক এসআরও জারির সিদ্ধান্ত হয়েছে।

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গরম বাড়ার মধ্যেই দেশে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। সর্বশেষ ভারত থেকে বিদ্যুৎ আসা আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন করে গঠন হতে যাওয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর সঙ্গে বিলুপ্ত হতে যাওয়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কোনো সংস্পর্শ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‍্যাব বিলুপ্ত হওয়ার পর নতুন করে এসআরবি গঠন করা হচ্ছে।