শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬২৩ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জাতি গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : অধ্যাপক ইউনূস

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ২৩:৪৯

শেয়ার করুনঃ
জাতি গঠনে প্রবাসীদের অবদান অনস্বীকার্য : অধ্যাপক ইউনূস

টোকিও, জাপান – জাতি গঠনে প্রবাসী বাংলাদেশিদের অবদান স্মরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “বাংলাদেশকে ধ্বংসাবশেষ থেকে ঘুরে দাঁড়াতে প্রবাসীরাই মূল ভূমিকা পালন করেছেন।”

আজ টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এটাই সত্য যে কঠিন সময়ে দেশের যে টিকে থাকা—তা সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে।”

আরও

একুশে পদক-২০২৬ পাচ্ছেন ১০ গুণীজন

একুশে পদক-২০২৬ পাচ্ছেন ১০ গুণীজন

অধ্যাপক ইউনূস অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত সরকার রাষ্ট্রীয় কোষাগার ও ব্যাংক শূন্য করে দিয়ে গেছে। এমন পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা না পেলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারত না।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। তবে দেশের পূর্ণ উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ আরও সক্রিয় ও শক্তিশালী হওয়া দরকার।

আরও

রমজানজুড়ে সস্তায় প্রাণিজ পণ্য দেবে সরকার

রমজানজুড়ে সস্তায় প্রাণিজ পণ্য দেবে সরকার

প্রধান উপদেষ্টা প্রবাসীদের বাংলাদেশে ব্যবসা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “একজন নাগরিক হিসেবে আপনাদেরই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিতে হবে।”

প্রবাসী রেমিটেন্সমুহাম্মদ ইউনূস
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

তিনি উল্লেখ করেন, প্রবাসীদের আত্মীয়স্বজন, বন্ধু ও ব্যবসায়িক যোগাযোগ থাকায় তাদের বাংলাদেশের সঙ্গে নিয়মিত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অধ্যাপক ইউনূস বলেন, “সামগ্রিকভাবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে… আপনারা জাপান সরকারের ওপর প্রভাব বাড়ানোর চেষ্টা করুন।”

আজ প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ও জাপানের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে ৪১৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ডেভেলপমেন্ট পলিসি লোন, ৬৪১ মিলিয়ন ডলারের জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়াল-গেজ ডাবল-লেন রেলওয়ে প্রকল্পের ঋণ এবং ৪.২ মিলিয়ন ডলারের মানবসম্পদ উন্নয়ন স্কলারশিপ অনুদান।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং জাপানের পক্ষে দেশটির রাষ্ট্রদূত শিনিচি সাইদা। এই আনুষ্ঠানিকতা প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

তিনি আশা প্রকাশ করেন, এসব সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সর্বশেষ সংবাদ

সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, পুলিশের জলকামান

সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, পুলিশের জলকামান

নির্বাচিত হলে হিজলা-মেহেন্দিগঞ্জ থেকে 'অবহেলিত' শব্দটি মুছে দেব: রাজিব আহসান

নির্বাচিত হলে হিজলা-মেহেন্দিগঞ্জ থেকে 'অবহেলিত' শব্দটি মুছে দেব: রাজিব আহসান

বঞ্চিতদের দিয়েই উন্নয়ন শুরু করতে চাই: বরিশালে ডা. শফিকুর

বঞ্চিতদের দিয়েই উন্নয়ন শুরু করতে চাই: বরিশালে ডা. শফিকুর

টেকনাফে নির্বাচনী প্রচারণাকালে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

টেকনাফে নির্বাচনী প্রচারণাকালে শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

শক্তিশালী ডলারে ধসে পড়ল স্বর্ণ ও রুপা, দরপতন

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

ইরানের বন্দরনগরীতে রহস্যজনক বিস্ফোরণ, আতঙ্ক

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে নিয়ে হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

মৌলভীবাজারে চা-বাগানের ৬৯ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, পুলিশের জলকামান

সরকারি কর্মচারীদের যমুনা ঘেরাও, পুলিশের জলকামান

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। এ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) নিশ্চিত করেছে। সংবিধানের বিধান অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ ধারা অনুযায়ী সিইসি শপথ পড়ানোর দায়িত্ব পালন করবেন।

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সর্বোচ্চ তিন দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে শফিকুল

একুশে পদক-২০২৬ পাচ্ছেন ১০ গুণীজন

একুশে পদক-২০২৬ পাচ্ছেন ১০ গুণীজন

দেশের সিনিয়র সাংবাদিক ও সম্পাদক শফিক রেহমান, প্রয়াত সংগীতশিল্পী ও গিটারিস্ট আইয়ুব বাচ্চু, চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ ১০ গুণী ব্যক্তিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক-২০২৬ প্রদান করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সরকার এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ

আশুলিয়া গণহত্যা মামলায় এমপিসহ ছয়জনের মৃত্যুদণ্ড ঘোষণা

আশুলিয়া গণহত্যা মামলায় এমপিসহ ছয়জনের মৃত্যুদণ্ড ঘোষণা

আশুলিয়ায় চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সাতজনকে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর