সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

দেশের মানুষ যাতে অনাহারে কস্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০:৩১

শেয়ার করুনঃ
দেশের মানুষ যাতে অনাহারে কস্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। দেশে গনতন্ত্র আছে বলেই দূর্যোগের সময় সরকার মানুষের পাশে দাড়িয়েছে। ঝড়-বন্যা, জলোচ্ছাস প্রাকৃতিক নিয়মে আসে। জিনিস গেলে পাওয়া যায়, জীবন গেলে পাওয়া যায়না। ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ী ভেঙ্গেছে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে। এবারের জলোচ্ছাস অনেক বড় জলোচ্ছাস হয়েছে। আমরা চাই দক্ষিনাঞ্চলের মানুষ এই দূর্যোগ থেকে মুক্তি পাক। ঘূর্ণিঝড়ে ভেঙ্গে যাওয়া বাধ নির্মাণের কাজ শুরু হয়েছে। 

ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী দূর্যোগ কবলিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

আরও

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

তিনি আরো বলেন, দক্ষিনের জনপদে অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, শিল্প কারখানা গড়ে উঠবে। ফসল উৎপাদন হবে। সেসব ফসল প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠবে। দেশের মানুষ খেয়েপড়ে সুখে শান্তিতে থাকবে। কর্মসংস্থান হবে, সেই ব্যবস্থা করেছি। বেকারের সংখ্যা এখন মাত্র তিন ভাগ আছে। ইনশাল্লাহ সেটুকোও থাকবেনা। সে ব্যবস্থাও আমি করে দিব। এসময় প্রধানমন্ত্রী তরুনদের উদ্দেশ্যে বলেন, নিজেদের উদ্যোক্তা হতে হবে, নিজে উদ্যোগ নিতে হবে। তরুন সমাজকে সেই আহ্ববান জানাবো। চাকরির জন্য ঘুরে বেড়ানো নয়, নিজেই চাকরি দেবেন; সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা ইনফরমেশন সেন্টার, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার ল্যাব স্কুল সব করে দিয়েছি। এতে করে আমাদের আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গড়ে ওঠবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রী আবেগ আপ্লুত কন্ঠে বলেন, মা-বাবা, ভাই-বোনদের হারিয়ে আমি এখন এতিম। আমার আর কেউ নেই। আপনারাই আমার সব। আপনাদের সুখ দুঃখে পাশে থেকে আমি কাজ করে যেতে চাই। 

প্রধানমন্ত্রী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু ণির্মল নন্দীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান মহিব, এমপি, পানি সম্পদ মন্ত্রনালায়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ স ম ফিরোজ এমপি, বরগুনা -২ আসনের সাংসদ সাম্মি আক্তার, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মেজর জেনারেল হাফিজ মল্লিক এমপি, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ আফজাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান প্রমুখ। এছাড়াও জেলা উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর বারোটা ২০ মিনিটের দিকে হেলিকাপ্টার যোগে খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরন করেন। সাড়ে বারোটায় জনসভাস্থলে পৌছে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ২ হাজার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন। জনসভা শেষে শেখ কামাল শেতু পরিদর্শন করেন। এরপর তিনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কনফারেন্স রুমে বরিশাল বিভাগীয় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদীর সাথে মতবিনিময় সভায় যোগ দেন। বিকেল ৩ টায় তিনি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

এদিকে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে কলাপাড়া উপজেলাসহ পটুয়াখালী ও বরগুনা জেলার হাজার হাজার মানুষ সমাবেশস্থলে এসে যোগ দেন। এতে সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়। প্রচন্ড তাপদাহের মাঝেও প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষায় থাকেন।

সর্বশেষ সংবাদ

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঝুঁকিতে সরাইলের জনস্বাস্থ্য

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

স্মার্ট বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেলিনর গ্রুপ

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ এবং বিদেশি বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ দেশের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

তাপপ্রবাহ বাড়ছে, বৃষ্টির আশায় তাকিয়ে দেশবাসী

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং নতুন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি মামলায় মঈনসহ সাতজন গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল-এ চাঁদাবাজি, চিকিৎসক হেনস্তা ও চিকিৎসা কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১৩ এপ্রিল) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি জানান, চাঞ্চল্যকর এই মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ও দেশের অন্যতম প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড়

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী-র জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, শুনানির দিন তাকে সশরীরে আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে নিযুক্ত আইনজীবীরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে