সোমবার, ১৩ জুলাই, ২০২৬৩০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ২:১৩

শেয়ার করুনঃ
রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

আবহওয়া অফিস আশঙ্কা করছে দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টি হতে পারে। এর মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

 

এদিকে শুক্রবার সকালে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও

ঝড়ের আশঙ্কা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড সেবা, মিলবে যে সুবিধা

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড সেবা, মিলবে যে সুবিধা

রোববার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। 

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

এ সম্পর্কিত আরও পড়ুন

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী আটচল্লিশ ঘণ্টায় নয় জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের নয় জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও নতুন করে

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। স্বাস্থ্যসেবা কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্ষতিগ্রস্ত

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে এবং সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে আয়োজিত

বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর জনসমাগম

বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর জনসমাগম

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল পৌঁছেছেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সভামঞ্চে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরসূচি অনুযায়ী বরিশালে পৌঁছে প্রথমেই