শুক্রবার, ১২ জুন, ২০২৬২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

এপ্রিল জুড়ে থাকতে পারে তাপপ্রবাহ, আছে বন্যার শঙ্কাও

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ এপ্রিল ২০২৪, ৩:৫২

শেয়ার করুনঃ
এপ্রিল জুড়ে থাকতে পারে তাপপ্রবাহ, আছে বন্যার শঙ্কাও

এপ্রিলে লম্বা সময় ধরে থাকতে পারে তাপপ্রবাহ।  ইতোমধ্যে সোমবার (১ এপ্রিল) থার্মোমিটারের পারদ ওঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে, যা বেড়ে ছাড়াতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে। এছাড়া রয়েছে তীব্র কালবৈশাখীর শঙ্কাও।

আরও

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

সোমবার (১ এপ্রিল) পৃথক দুটি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ছাদেকুল আলম জানিয়েছেন,  এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টির সম্ভাবনা আছে। এই মাসে দেশে দুই-চারটি মৃদু (৩৬-৩৭.৯°সে.) অথবা মাঝারি (৩৮-৩৯.৯° সে.) এবং এক-দুইটি তীব্র (৪০-৪১.৯°সে.) থেকে অতি তীব্র (৪২° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এতে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এছাড়া চলতি মাসে দেশে ৫-৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাসহ বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ হালকা/ মাঝারি ধরনের এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

এদিকে তাপপ্রবাহের মধ্যে বঙ্গোপসাগরে এক-দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অন্যদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিপ্রেক্ষিতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সমতল সময় বিশেষ দ্রুত বাড়তে পারে। ফলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অন্যত্র দেশের সব প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

তাপপ্রবাহ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এপ্রিলে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ হতে পারে। ইতোমধ্যে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়া শুরু করেছে।  

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, চলমান তাপপ্রবাহের বিস্তার হয়েছে। অর্ধেকের বেশি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এক পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী ও দিনাজপুরসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদী ও মোংলায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় থার্মোমিটারের পারদ ওঠে ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রাও ৩৮ ডিগ্রির ঘরে ওঠেছে। তবে সিলেটে ভারী বৃষ্টি হয়েছে। সেখানে রেকর্ড করা হয়েছে ৮০ মিলিমিটার বর্ষণ।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাওবিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার (৩ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থি বাড়তে পারে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

সর্বশেষ সংবাদ

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

রাতেই খার্গ দ্বীপ দখলের হুমকি, ইরানকে নতুন বার্তা ট্রাম্পের

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

বাজেটের ইতিহাস ও বাংলাদেশের জাতীয় বাজেটের বিবর্তন

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

গোপালপুরে সংঘর্ষে নিহত ১, দুই গ্রামে ১৪৪ ধারা জারি

এ সম্পর্কিত আরও পড়ুন

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

শুল্ক পরিবর্তনে যে সকল পণ্যের দাম বাড়বে-কমবে

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন বাজেটে আমদানি শুল্ক, কাস্টমস শুল্ক ও নিয়ন্ত্রক শুল্কে বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে, যার প্রভাব পড়তে পারে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের দামের ওপর। বাজেট প্রস্তাব অনুযায়ী, কিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানো হয়েছে, ফলে সেগুলোর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপে ভ্যাট ছাড়ের প্রস্তাব

কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য একাধিক কর ও ভ্যাট সুবিধার ঘোষণা এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। নতুন অর্থবছরের বাজেটে এসব খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট প্রত্যাহার ও অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

মন্ত্রিসভায় বাজেট অনুমোদনের বৈঠক, সংসদে পেশের প্রস্তুতি চূড়ান্ত

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দিতে মন্ত্রিসভা বৈঠকে বসেছে। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক শুরু হয়। বৈঠকে প্রস্তাবিত বাজেটের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বাজেট সংক্রান্ত বিলে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপনের পথ উন্মুক্ত হবে। একই

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

আলাদা বরাদ্দ ছাড়াই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে না। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে অন্যান্য খাতের থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় বাবদ সংরক্ষিত অর্থ থেকে। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

নাগরিক কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি নাগরিকের সার্বিক মঙ্গল এবং জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যকে সামনে রেখে নতুন অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটের