বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চাপে আওয়ামী লীগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪, ২১:৩৬

শেয়ার করুনঃ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে চাপে আওয়ামী লীগ

সরকারবিরোধীদের আন্দোলন-কর্মসূচির চেয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বেশি চাপে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার ও ক্ষমতাসীন দল। এর পরও বাজার কারসাজি করে ভোক্তাদের পকেট কেটে অতি মুনাফা লাভের পথ ছাড়ছেন না অসাধু ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বিব্রত ক্ষমতাসীন দল ও সরকারের নীতিনির্ধারকরা।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলন এবং আন্তর্জাতিক নানা চাপ এরই মধ্যে সামলে নিয়েছে সরকার ও আওয়ামী লীগ। এ বিষয়ে এখন অনেকটাই নির্ভার ক্ষমতাসীনরা। তাদের এখন মূল চ্যালেঞ্জ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা। জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

আরও

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

সংসদে প্রকাশ পেল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা

দলের কেন্দ্রীয় একাধিক নেতার মতে, আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারে বড় অঙ্গীকার ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সরকারের সামনে এখন এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। ডলারের দাম, বৈশ্বিক সংকটের সঙ্গে যোগ হয়েছে এ দেশের অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজি। এগুলো মোকাবেলা করে বাজার স্বাভাবিক রাখা দুঃসাধ্য একটি কাজ।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের হাতে কোনো জাদুর কাঠি নেই। আমরা চেষ্টা করি। কিন্তু সব চেষ্টা কি সব সময় সফল হয়?’

আরও

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

দলের একাধিক সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তৃণমূলে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। সামনে স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা এরই মধ্যে মাঠে জনসংযোগ করছেন।

তাঁদের মানুষের নানা বিরূপ প্রতিক্রিয়ার সামনে পড়তে হচ্ছে। তাঁরা কেন্দ্রীয় নেতা, মন্ত্রীদের কাছে অনুরোধ জানাচ্ছেন যেভাবে হোক জিনিসপত্রের দাম কম রাখার ব্যবস্থা করতে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম কালের কণ্ঠকে বলেন, ‘সারা মুসলিম দুনিয়ায় ব্যবসায়ীরা রমজানে দাম কমান, যাতে মানুষ কষ্ট না পায়। আর আমাদের অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ান। এঁদের দেশপ্রেম, নাগরিকদের প্রতি দায়িত্ববোধ নেই। ব্যবসায়ীরা মুনাফা করবেন কিন্তু এঁরা অতিলোভী। এঁরা দানবে পরিণত হয়েছেন। এঁদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এঁদের বিরুদ্ধে জনমত গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বাজার নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ

দ্বাদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের পরপরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়। নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে নিজের কঠোর অবস্থানের কথা জানান। এ বিষয়ে জোরালো ভূমিকা রাখতে মন্ত্রিসভার সদস্যদের প্রতি নির্দেশনা দেন। এর পরই একাধিক মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসন এ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ শুরু করে।

সরকারের একাধিক সূত্র জানায়, এবার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার করা হয়। নতুন সরকার গঠনের পরই এই অঙ্গীকার বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু হয়। তখন থেকেই বাজার নজরদারি, মিল ও গুদাম পরিদর্শন, খোলা বাজারে অভিযান, মজুদদারদের বিরুদ্ধে অভিযানসহ নানা কর্মপরিকল্পনা নিয়ে মাঠে তৎপরতা শুরু হয়। ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়। কমানো হয় একাধিক পণ্যের আমদানি শুল্ক। বড় ব্যবসায়ীদের রমজানে মূল্যহ্রাসের পরামর্শ দেয় সরকার।

গত ১০ মার্চ থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঢাকার ৩০টি স্থানে কম মূল্যে গরু, খাসি ও মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রি শুরু করে। ঈদের আগের দিন পর্যন্ত এটি অব্যাহত থাকবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বেশ কয়েকটি স্থানে কম দামে মাছ বিক্রি করছে মৎস্য অধিদপ্তর।

রমজানে নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে ভর্তুকি মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সারা দেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে রমজান মাসে দুইবার ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করা হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তবু মূল্যবৃদ্ধি থামছে না

সরকারের নানা পদক্ষেপের পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো থেমে নেই। রমজান শুরুর পর প্রায় সব পণ্যের দামই কমবেশি বেড়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর খোলা বাজারগুলোতে চালের দাম কেজি প্রতি দুই টাকা করে বেড়েছে। রমজানের আগে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর পক্ষ থেকে বলা হয়েছিল চালের যথেষ্ট মজুদ রয়েছে। এর পরও ব্যবসায়ীদের কারসাজির কারণে গতকাল চালের দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে।

গত ৮ ফেব্রুয়ারি খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে খেজুরের দামও বেঁধে দেওয়া হয়। কিন্তু এর পরও বাজারে কমেনি খেজুরের দাম। বেঁধে দেওয়া দামের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে খেজুর।

রাজধানীর বিভিন্ন খোলা বাজার ঘুরে দেখা যায়, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি করছেন না বিক্রেতারা। সব পণ্যই নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি হচ্ছে। মাছ, মাংস, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো হয়েছে রমজান শুরুর পর। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলেন, ‘ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সিন্ডিকেটগুলোতে সব দলের ব্যবসায়ীরা আছেন। তাঁরা সব সময় নানা কৌশল করে দাম বাড়ানোর চেষ্টায় থাকেন। এ কাজে সব দলের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ।’

সম্প্রতি গণভবনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কারসাজির নিয়ে ক্ষোভ জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাঁরা বাজার কারসাজি করেন তাঁদের গণধোলাই দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সাধারণ সম্পাদক যা বললেন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীদের সিন্ডিকেট প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে। খতিয়ে দেখতে হবে যে এ ধরনের অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না। তারাই এসব সিন্ডিকেট করে সরকারকে বিব্রত ও নির্বাচিত সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাতে পারে।’

টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে পারেনি। এ ক্ষেত্রে সরকার ব্যর্থ নাকি জিম্মি—এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘ব্যর্থও না, জিম্মিও না। দেশটা অনেকের চেয়ে ভালো চলছে। আজকে সারা বিশ্বে যে টালমাটাল অবস্থা। সারা বিশ্বে এই সমস্যা চলছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যে আমরা আপনাদের খুব সুখে শান্তিতে রাখতে পারব। অন্যরা ভালো নেই আমরাও ভালো নেই।  সবাই একযোগে ভালো থাকার চেষ্টা আন্তর্জাতিকভাবেও চলছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চলমান বৈশ্বিক যে পরিস্থিতি, অর্থনৈতিক সংকট সারা বিশ্বে আজকে যে অস্থিরতা চলছে তার প্রভাব প্রতিক্রিয়া বাংলাদেশেও পড়বে। কথা হচ্ছে সরকার বিষয়টিকে কিভাবে মোকাবেলা করছে। শেখ হাসিনা ক্রাইসিস ম্যানেজার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও তিনি বিভিন্নভাবে প্রয়াস অব্যাহত রেখেছেন।

সূত্র: কালের কন্ঠ

সর্বশেষ সংবাদ

পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা! ক্ষোভ

পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা! ক্ষোভ

ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধ, শিক্ষকের অনন্য দেশপ্রেমের উদাহরণ

ধানক্ষেতে জাতীয় স্মৃতিসৌধ, শিক্ষকের অনন্য দেশপ্রেমের উদাহরণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, সুপার পাওয়ার শক্তি হিসাবে ইরানের অবস্থান !

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি, সুপার পাওয়ার শক্তি হিসাবে ইরানের অবস্থান !

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

পাঁচবিবিতে ট্রেনের ধাঁক্কায় যুবকের মৃত্যু

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহীতে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, বাড়ছে রোগী

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশিদের ভিসা আবেদনে কঠোর সতর্কতা পশ্চিমা দেশগুলোর

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস যৌথভাবে বিবৃতিটি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ভিসা আবেদন করতে গিয়ে জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। এরপর ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই শেষে যেসব

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জ্বালানি তেলের দাম নিয়ে মন্ত্রিসভায় হবে সিদ্ধান্ত: সংসদে মন্ত্রী

জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে এবং প্রতি মাসেই তা পর্যালোচনা করা হয়। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

স্বাস্থ্যখাতে বড় নিয়োগ পরিকল্পনা, সংসদে জানালেন মন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও সেবা কার্যক্রমকে শক্তিশালী করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ইকরামুল বারী টিপু-র এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বাস্থ্যমন্ত্রী বলেন,

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

আগামী ১৮ এপ্রিল থেকে চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্নে জানতে চান, বর্তমান সরকার হজ পালনের ব্যয় কমাতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভবিষ্যতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা