শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বৃদ্ধি: মন্ত্রণালয় প্রকাশ করলো বাস্তব তথ্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৪৬

শেয়ার করুনঃ
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বৃদ্ধি: মন্ত্রণালয় প্রকাশ করলো বাস্তব তথ্য

জেলা ও উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে প্রকল্পের ব্যয় ও অনুমোদনের তথ্য অসত্য ও অসম্পূর্ণ বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম এ বিষয়টি স্পষ্ট করেছেন।

সচিব জানান, সংবাদে বলা হয়েছে ‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটি টাকায় অনুমোদিত’, যা প্রকৃতপক্ষে তথ্যবহুল নয়। প্রকৃত তথ্য হলো, প্রথম পর্যায়ের ১৩১টি মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে গড় ব্যয় ছিল প্রায় ৫৩.৫২ লাখ টাকা এবং এটি ছিল সীমিত অবকাঠামোযুক্ত সরকারি খাসজমিতে নির্মিত।

বর্তমান দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটি ১২৩টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে এবং এর গড় অনুমোদিত ব্যয় ১৪.২০ কোটি টাকা, যা পূর্বের তুলনায় অনেক বড় এবং বিস্তৃত। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে জমি অধিগ্রহণ, তিন তলা বিশিষ্ট প্যাভিলিয়ন, দর্শক ধারণক্ষমতা বিশিষ্ট সাধারণ গ্যালারি, সীমানা প্রাচীর, ড্রেনেজ, সংযোগ সড়ক, সোলার প্যানেল ও চেয়ার সরবরাহ।

আরও

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

সচিব ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে জানান, জমি অধিগ্রহণ, অবকাঠামোর পরিসর বৃদ্ধি, সীমানা প্রাচীর ও ড্রেনেজ সংযোজন এবং ২০২২ সালের রেট সিডিউল অনুসারে মূল্য নির্ধারণের কারণে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেয়েছে। তিনি সংবাদে ব্যক্তিবিশেষের প্রভাব উল্লেখের দিকটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করেন।

প্রকল্প অনুমোদনের ধারা অনুযায়ী প্রতিটি সিদ্ধান্ত একটি ব্যয় পর্যালোচনা কমিটির সুপারিশ ও একনেক সভার আলোচনার মাধ্যমে নির্ধারিত হয়। প্রধান উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টাগণ উপস্থিত থেকে বিস্তারিত আলোচনার মাধ্যমে অনুমোদন দেন।

সচিব আরও বলেন, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কাঠামো, বাজেট এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় বড় পার্থক্য রয়েছে। সংবাদে এ পার্থক্য উপেক্ষা করা হয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করেছে এবং রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে অনাস্থার আশঙ্কা সৃষ্টি করেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মিনি স্টেডিয়াম প্রকল্পব্যয় বৃদ্ধিযুব ও ক্রীড়া মন্ত্রণালয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মন্ত্রণালয় এই ধরনের ভুল তথ্য পরিবেশনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং প্রকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা গুরুত্বসহকারে তুলে ধরেছে। প্রকল্প সংশ্লিষ্ট সকল দফতর এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অনুমোদিত ব্যয় ও প্রকল্পের বাস্তবতা স্বচ্ছ এবং নিয়ম অনুযায়ী হয়েছে।

আরও

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের এই প্রকল্প দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া ও যুব উন্নয়নের সুযোগ বাড়াবে।

প্রকল্পের লক্ষ্য এবং ব্যয় অনুমোদনের প্রক্রিয়া জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে বিভ্রান্তি কমানো এবং বাস্তব তথ্য প্রচারের গুরুত্ব মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে।

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় পদ্মার ইলিশ চায় ভারতের আমদানিকারকরা

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

এ সম্পর্কিত আরও পড়ুন

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের পাঁচ কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা নির্ধারণ

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। দায়িত্ব পরিবর্তনের মাধ্যমে তিনি এখন এসবিতে নতুন দায়িত্ব পালন করবেন। পাবনার বেড়া সার্কেলের

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২০২৭ সালের পবিত্র হজে গমনেচ্ছুদের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ভারতের সঙ্গে শেখ হাসিনার ১০১ চুক্তি পর্যালোচনায় সরকার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে বর্তমান সরকার। এসব চুক্তিতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো বিষয় রয়েছে কি না, তা যাচাই করে শিগগিরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, গেজেট প্রকাশের অপেক্ষা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত ‘নবম জাতীয় পে-স্কেল ২০২৬’ বাস্তবায়নের প্রশাসনিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে চূড়ান্ত আইনগত পরীক্ষা-নিরীক্ষা বা ভেটিংয়ের জন্য রয়েছে। আইন মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরই আনুষ্ঠানিকভাবে মূল গেজেট প্রকাশ করা হবে। নতুন পে-স্কেল মাঠপর্যায়ে কার্যকর করতে প্রশাসনিক ও কারিগরি বৈচিত্র্য বিবেচনায় মোট সাতটি পৃথক এসআরও জারির সিদ্ধান্ত হয়েছে।

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

আদানি-আরএনপিএল বন্ধ, বিদ্যুৎ ঘাটতি ছাড়াল সাড়ে তিন হাজার

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গরম বাড়ার মধ্যেই দেশে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। সর্বশেষ ভারত থেকে বিদ্যুৎ আসা আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট এবং দেশের আরএনপিএলের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে