
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

তৃণমূলের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় ইউনিয়ন পরিষদে। অথচ চার ধাপে এখন পর্যন্ত তিন পদে ১ হাজার ৩৮৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০২ জন, সাধারণ সদস্য ৭৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য ৩৩২ জন।
চলমান ইউপির চতুর্থ ধাপের পর ৩ হাজার ৪০ ইউপিতে সংশ্লিষ্টরা জয়ী হয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও সামনে আরো দুই ধাপের ইউপির নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্টরা। এদিকে নির্বাচন বিশেষজ্ঞরা একে অস্বাভাবিক ঘটনা বলছেন।
ইউপি নির্বাচনে দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এবারের ইউপি ভোট বর্জন করলেও নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ৮৪২ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

চার ধাপে তিন হাজার ৪০টি ইউপি নির্বাচনে এখন পর্যন্ত তিন পদে ১ হাজার ৩৮৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। যেখানে চেয়ারম্যান পদের সংখ্যা ৩০২ জন। সামনে পঞ্চম ও ষষ্ঠ দুই ধাপের ইউপি নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংখ্যা বাড়তে পারে।
এবার চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪টি ইউপির চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার পদে কোনো ভোট করা লাগেনি। একই অবস্থা কুমিল্লার লাকসাম উপজেলার পাঁচটি ইউপিতে। সেখানেও সব কয়টি পদে ভোট ছাড়াই পাস করে।এবারের ইউপি ভোটে প্রভাব বিস্তার ও সহিংসতা অন্যবারের চেয়ে অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।