
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১:৫৩

চট্টগ্রাম নগরীতে ডিজেল ও সিএনজিচালিত বাস শনাক্ত এবং সরকার নির্ধারিত ভাড়া না মেনে বাড়তি ভাড়া আদায় রোধে বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহনে লাল ও সবুজ স্টিকার লাগানো হয়েছে। ডিজেলে লাল এবং গ্যাস চালিত গাড়িতে সবুজ স্টিকার যুক্ত করা হয়েছে।শনিবার (১৩ নভেম্বর) বেলা ১১ টায় বিআরটিত্র কর্মকর্তা ও পরিবহন সংগঠেনের নেতাদের উপস্থিতিতে স্টিকার লাগানোর কাজ শেষ করেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।
এর আগে ডিজেলের দাম বৃদ্ধির কারণে ডিজেলের পাশাপাশি গ্যাস চালিত পরিবহনে বাড়তি ভাড়া দিতে হয়েছিল যাত্রীদের। এ নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডার ঘটনা ঘটছে। এ নিয়ে গত বুধবার (১০ নভেম্বর) সিএমপির সদর দপ্তরে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে হয় পুলিশের। ওই সভায় চালক ও পরিবহন শ্রমিকদের সুবিধার্থে ডিজেলে লাল এবং গ্যাস চালিত গাড়িতে সবুজ স্টিকার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল নাথ কুমার বলেন, যাত্রী পরিবহন চালকদের সুবিধার্থে গাড়িগুলোতে স্টিকার লাগানো হয়েছে। পাশাপাশি সরকারি সিদ্ধান্ত মতে ভাড়া আদায়ের জন্য চালকদের আহ্বান জানানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
