
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ১:২৪

‘আইপিটিভিকে নিউমিডিয়া উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্দেশনার আলোকে প্রয়োজনের নিরিখেই দেশে আইপিটিভি সম্প্রচার চলবে। মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সংগে মতবিনিময়কালে এই মন্তব্য করেন তিনি। এই সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বিজেসি সভাপতি রেজওয়ানুল হক রাজাসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
হাসান মাহমুদ বলেন, আইপিটিভি নিউমিডিয়া হিসেবে বিশ্বব্যাপী এখন বাস্তবতা। বাংলাদেশও এই নিউমিডিয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে চায়না। সেটি অবশ্যই প্রয়োজনের নিরিখে থাকবে। অপ্রোয়জনে সেটি দরকার নেই।

মন্ত্রী আরও বলেন, ‘একটা খসড়া ওটিটি নীতিমালা নিয়ে ইতিমধ্যেই তৈরি করেছি। সেই খসড়াটা পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রীসভায় যাবে’। এছাড়া আইপিটিভির নিয়ম নীতি নিয়ে কাজ করছে সরকার।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি বলেন, বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল বুধবার (৬ অক্টোবর) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।