বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

ফের বন্ধ সব নৌযান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ আগস্ট ২০২১, ১৭:৪৯

শেয়ার করুনঃ
ফের বন্ধ সব নৌযান

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। তবে রোববার (১ আগস্ট) রপ্তানিমুখী সব পোশাক কারখানা খুলে দেওয়ায় কাজে যোগ দিতে শুক্রবার রাত থেকেই হাজার হাজার শ্রমিক ও সংশ্লিষ্টরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় যাত্রা শুরু করেন।

তাদের নিরাপদে কর্মস্থলে ফেরার সুযোগ দিতে সরকার শনিবার রাত থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয়। ভিড় থাকায় পরে রোববার ১২টায় লঞ্চ বন্ধ না করে চালু রাখার ঘোষণা দেয় সরকার। ৩৮ ঘণ্টা চালু থাকার পর সোমবার (২ আগস্ট) সকাল ১০টায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত সরকারি যে ঘোষণা রয়েছে, তাতে ৫ আগস্ট পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।

আরও

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

সোমবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘুরে দেখা যায়, ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সে চাপ কমতে থাকে। ভোরে যাত্রীদের ভিড়ে পন্টুনে মানা হয়নি স্বাস্থ্যবিধি। সেখানে মাস্ক ছাড়াই যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে। লঞ্চ টার্মিনালে হকাররা ঝালমুড়ি, আম, আপেল, খেজুরসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে একজনের কাছ থেকে আরেকজনের কাছে গিয়ে বিক্রি করছেন।

তাদের কারও মুখে নেই মাস্ক। হাত পরিষ্কার না করেই খাচ্ছেন কেউ কেউ। ফলে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি রক্ষা হচ্ছে না কোথাও। তবে সব যাত্রী নিজ নিজ গন্তব্যে চলে যাওয়ায় সকাল ৭টার পরে সদরঘাট লঞ্চ টার্মিনাল একে বারে জনশূন্য হয়ে পড়ে। টার্মিনালে সারি সারি লঞ্চ, কিন্তু কোনো যাত্রী নেই। নেই কোনো হাঁক ডাক৷ এরপর সকাল ১০টায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়।

আরও

নৌযানবন্ধ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক লাখ টন ক্রুড অয়েল ক্রয়ের অনুমোদন

সকাল সোয়া ৯টার দিকে এমভি মোহনা-৭ লঞ্চের সুপারভাইজার মো. তিয়াস বাংলানিউজকে বলেন, তারা রাত সাড়ে ৪টায় সদরঘাট এসেছি। মাত্র জনা ৪০ যাত্রী নিয়ে এখন লঞ্চ ছেড়ে যাবে। কোনো যাত্রী নেই। আসার সময় হাজার দুই যাত্রী নিয়ে এসেছি। সবচেয়ে বেশি যাত্রী এসেছে বেতুয়া, ইলিশা থেকে। ১০টার পর থেকে আবার ৫ আগস্ট পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ। এখানে থেকে কি করব, তাই চলে যাচ্ছি।তিনি বলেন, সকাল থেকে মাত্র পাঁচ/ছয়টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতি লঞ্চেই এ রকম ২৫/৩০ জন করে যাত্রী নিয়ে গেছে।  

ইলিশা থেকে ঢাকায় আসা রাকিব হাসান বলেন, গার্মেন্টসে চাকরি করি। ১ তারিখ থেকে খুলেছে, যেতে পারিনি। আজ যাব। অনেক কষ্টে ঢাকায় এসেছি। লঞ্চ না চললে আসতে পারতাম না। তখন হয়তো চাকরিটা থাকতো না। এজন্য সরকারকে ধন্যবাদ।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

একই স্থান থেকে এসেছেন আরেক পোশাক শ্রমিক আয়শা আক্তার। তিনি জানান, অনেক কষ্টে লঞ্চে উঠেছেন। লঞ্চে পা ফেলার জায়গা ছিল না। কোনো রকমে এক কোণায় বসে এসেছেন। হঠাৎ করে গার্মেন্টস খোলায় এত ভিড়। আমাদের যদি আগে বলে দিতো, তাহলে ঢাকা ছেড়ে যেতাম না। আমাদের বলেছে ৫ তারিখের পড়ে খোলা হবে। মালিকরা শুধু আমাদের নিয়ে খেলা করে।

বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বাংলানিউজকে বলেন, দেড় দিন লঞ্চ চলার পর সোমবার সকাল ১০টা থেকে ফের বন্ধ হয়ে গেছে নৌযান। গত দেড় দিনে আমরা আশানুরূপ যাত্রী পাইনি। সরকার ধাপে ধাপে অনুমিত দেওয়ায় এ সুবিধা কেউ নিতে পারেনি। আমাদের যদি শুক্রবার দিন একবারে বলে দিতো যে রোববার সকাল পর্যন্ত লঞ্চ চলবে, তাহলে আমরা প্রচার করে দিতে পারতাম। কিন্তু সেটা না হওয়ায় পাটুরিয়া-শিমুলিয়া ঘাটে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। আমরা আজ থেকে ৫ আগস্ট পর্যন্ত সরকারের নির্দেশ মতো লঞ্চ বন্ধ রাখবো।  

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের

ট্রাফিক বিভাগ জানায়, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম হলো নৌপথ। শনিবার রাত সাড়ে ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন রুটে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে মাত্র ১০টি লঞ্চ। এর মধ্যে পাঁচটি লঞ্চে কোনো যাত্রী ছিল না। এসময়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসেছে প্রায় ৩৭টি লঞ্চ। দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো সাধারণত ভোর ৫ থেকে ৬টার মধ্যে চলে আসে।  

এদিকে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপর মঙ্গলবার (১৩ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে কঠোর ‘বিধি-নিষেধ’ শিথিল করায় ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান চলাচল করলেও ২৩ জুলাই ৬টার পর আবার সব বন্ধ হয়ে যায়। কিন্তু ৩০ জুলাই দেশের সব রপ্তানিমুখী পোশাক কারখানা খোলায় প্রথমে ১৬ ঘণ্টা, পরে আরো ২২ ঘণ্টাসহ মোট ৩৮ ঘণ্টার জন্য লঞ্চ চলাচলের অনুমতি দেয় সরকার। ৩৮ ঘণ্টা শেষে সোমবার সকাল ১০টা থেকে ৫ আগস্ট পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান (লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য) চলাচল বন্ধ থাকবে।

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বহনকারী ছয়টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে এর মধ্যে পাঁচটি জাহাজের জ্বালানি চালান ইতোমধ্যে বৈশ্বিক সরবরাহকারীরা বাতিল করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো জাহাজের তালিকাটি পুরোনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি এবং ওমানভিত্তিক ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি দপ্তরে সকাল ৯টা–৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতির নির্দেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা নিশ্চিত, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

হরমুজ সংকটেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত দেশে আনতে ইরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে নিবিড় আলোচনা চলছে। বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা যায়, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে বহন করা এই বিপুল পরিমাণ ক্রুড অয়েল বর্তমানে সৌদি আরবের রাস তানুরা

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায় অবমূল্যায়নের অভিযোগে সংসদে বিরোধী দলের ওয়াকআউট

গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন না হওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় সংসদের প্রশ্নোত্তর পর্ব শেষে এ ঘটনা ঘটে। প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য ৭১ বিধির আওতায় ফ্লোর নেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, “দেশবাসীর দেওয়া গণভোটের রায়ের যথাযথ মূল্যায়ন হয়নি এবং জনগণ কোনো প্রতিকার পায়নি। এই অবমূল্যায়ন

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

চার বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিকেন্দ্রিক উন্নয়নের পরিবর্তে পরিবারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তি নয় বরং পরিবারের উন্নয়নই ফ্যামিলি কার্ডের মূল দর্শন।” এই কর্মসূচির মাধ্যমে পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি