
প্রকাশ: ২৪ জুন ২০২১, ২৩:৩১

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা হলো ১৩ হাজার ৮৬৮ জন।
একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।
বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২৩ জুন) ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছিল ৮৫ জনের এবং একই সময়ে শনাক্ত হয়েছিল ৫ হাজার ৭২৭ জন।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১