মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্য

ছোটগল্প: ‘নদীর স্রোতে বৈশাখ’

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯, ০:৫২

শেয়ার করুনঃ
ছোটগল্প: ‘নদীর স্রোতে বৈশাখ’

নাসিম আহমেদ রিয়াদ: খুব ছোট একটি গ্রাম যেখানে মাত্র ১৫০জন মানুষের বসবাস। একদম নিস্তব্ধতা সম্পূর্ণ গ্রাম। গ্রামের পাশেই একটি ছোট্ট নদী প্রবাহিত হয়েছে। গ্রামের মাঝখান দিয়ে গেছে কাচা সড়কের রাস্তা। পুরো গ্রামের মানুষের অর্থ উপার্জনের একমাত্র পথ হলো তাঁত শিল্প। গ্রামটাতে ২টা গোষ্ঠী নিয়ে একটা সমাজে বিভক্ত। নদীর ধার দিয়ে নিম্ন শ্রেণী মানুষের বাস যারা ক্ষুধা নিবারণ করার জন্যে প্রতিনিয়ত তাঁতের কাজে লিপ্ত হয় তারা। গ্রামে কোন মেলা হয়না কারণ গ্রামে শুধু মুসলমানের বসবাস। তাই সকল শ্রেণীর মানুষ উৎসব হিসাবে বেছে নিয়েছে পহেলা বৈশাখকে গ্রামের একমাত্র স্কুলে হয় মেলাটা পুড়ো মাস ব্যাপী প্রত্যেক শনিবার মেলা। এতে অংশগ্রহণ করে আশে পাশের গ্রামের মানুষ সহ প্রত্যেক বাড়ীতে বাড়ীতে মেহমান দিয়ে ভরপুর হয়ে থাকে সে ধনী হোক কিংবা গরীব। 

গ্রামের দরিদ্র মানুষেরা আগে থেকেই তাঁতের কাজ করে মেলার জন্যে। মেলাতে ছেলে মেয়েদের জন্যে নিজেরাই তৈরি করে থাকে বৈশাখী শাড়ী, শিশুদের জন্যে গেঞ্জি, এবং বড়দের জন্যে পাঞ্জাবী। গ্রামের নদী ধারে একটি কুঁড়ে ঘর আছে, ঘরের উপরেই একটা বটগাছ। বটগাছের নিচে খেলা করছে, স্কুল পড়ুয়া তিন ছেলা নাম মিশুক, হিরা এবং মুক্তা। হিরার বাবা অনেক ধনী মানুষ নিজেরই তাঁত কারখানা আছে যেখানে প্রায় ৮০জন শ্রমিক নিয়জিত থাকে। মিশুক মধ্যবিত্ত ঘরের ছেলে এবং মুক্তার বাবা মারা গেছে যখন ওর বয়স ২ বছর। ওর শুধু মা আছে, পরের বাড়ীতে কাজ করে। মুক্তাদের নুন আনতে পান্তা ফুরায়। তিনজন খেলা করতে করতে মিশুক বলল, ‘মুক্তা আর পনেরো দিন পর মেলা, তুই কি কিনবি?’

- এখনো কিছু ঠিক করিনি। মা মনে হয় কি করে।

আরও

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

হিরা কিছুনা বলে শুনছে, হঠাৎ বলে উঠলো, ‘নদীর উপারে যাবি, চল তরমুজ খেয়ে আসি।’

- হিরা বলল নারে আমি যামু না তোরা যা, বাবা শুনলে গালি দিবে।

এই বলে হিরা বাড়ীর দিকে রওনা দিলো আর মিশুক এবং মুক্তা নদীর ভিতরে নামতে লাগলো। নদীতে নামতেই মুক্তা বলল, ‘দেখে ঘাটে একটা ব্যাগ পড়ে আছে একদম কালো রং এর।’

সাহিত্য
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

- চলতো দেখি

আরও

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

পিরোজপুরে সাহিত্যশৈলী ৭ম সংখ্যার মোড়ক উন্মোচন

মিশুক তাড়াতড়ি গিয়ে ব্যাগটা হাতে নিলো। এই সময় মুক্তা বলল, ‘কেউ মনে হয় ভুলে রেখে গেছে ব্যাগটা নিয়ে চল বটতলা যা দেখি কার ব্যাগ।’

এই বলে ওরা দুজন বট গাছের দিকে রওনা দিল। ওরা দুজন বট তলাতে বসে ব্যাগ খুলতেছে। মুক্তা বলল, ‘এই দেখ মিশুক ব্যাগের ভিতর কেমন ছোট জামা কাপড়? প্রত্যেকটা জামার উপরে নকশা ইলিশ মাছের ছবি, ঢোল, ঘুড়ি!’

- আমি মাকে গিয়ে বলবো মা আমাকে একটা কিনে দিবে, এবারের বৈশাখে।

- আমিও বলবো এখন চল যাই ব্যাগটা যেখানে ছিলো রেখে আসি।

ওরা দুজন ব্যাগটা রেখে এসে যার যার মতন বাড়ি চলে গেল। রাত্রিতে ঐ কুঁড়েঘরের মধ্যে চৌকিতে শুয়ে আছে মুক্তার মা রাহেলা এবং মুক্তা, মেঝেতে জ্বলছে হারিকেন এর আলো।

- মা আর দুদিন পর তো বৈশাখ, আমি অনেক দিন ধরে ইলিশ মাছ দিয়ে পান্তা খাইনা।

- আমাদের মতো গরিবদের কি এই গুলা মানাই বল?

- মা আমাকে একটা বৈশাখী গেঞ্জি কিনে দিবি। না কিনে দিলে কিন্তু স্কুলে যামুনা।

এই বলে মুক্তা ঘুমিয়ে পড়লো। মার চোখে আর ঘুম আসছে না ছেলের আবদার, তাও আবার বাপ মরা ছেলে। কাল মহাজনের কাছে একবার যাইতেই হয়।

- সকাল হতে না হতেই রাহেলা মহাজন এর কাছে গিয়ে হাজির। মহাজন তামাকের হোক্কা খাচ্ছে সিঁড়িতে বসে।

- মহাজন সাহেব, আমার টাকাটা একটু যদি দিতেন কাজের টাকাটা।

- এইতো সামনে সপ্তাহে টাকা দিলাম। আরও দু এক সপ্তাহ যাক তার পরে দিবোনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

- মহাজন সাহেব টাকাটা দিলে খুব উপকার হবে? কাল বৈশাখ ছেলেটা ভালো মন্দ খেতে ছেয়েছে বুঝেনিতো, বাপ মরা ছেলেটা। একটা গেঞ্জি না কিনে দিলে স্কুলে যাবেনা।

- দেখ রাহেলা এসব বাদ দিয়ে ছেলেটাকে আমার তাঁতের কাজে লাগিয়ে দে, তোর সংসারও চলবে। এই সব ন্যাকামি বাদ দে?

- রাহেলার মনটা খুব খারাপ হয়ে গেল, মহাজন আমার টাকাটা দিন না, আমি কাজ করে দিয়ে শোধ করে দিবো।

মহাজন অনেক কথা বলছে টাকা দিচ্ছেনা। এমন সময় মহাজনের বউ এসে হাজির। মহাজনের বউটা অনেক ভালো মনের মানুষ।

- কিরে রাহেলা কি হয়েছে?

- দেখেন না ভাবি মহাজনরে একটু টাকা দিতে বলুন।

- আই আমর ঘরে? আমি দিচ্ছি।

মহাজনের বউ ঘর থেকে ৫০০ টাকা দিলো। রাহেলা অনেক খুশি মনে চলে গেল। রাহেলা টাকাটা নিয়ে বড়হর হাটে যাচ্ছে ছেলের আবদার মিটানোর জন্যে, একটাই আবদার করেছে নতুন জামা পড়বে না ফলে কি হয়।

রাহেলা বাজার থেকে নতুন জামা, বাজার করলো বৈশাখের সব। বাড়ী গিয়েই..

- মুক্তা এইযে সব নিয়ে এনেছি, নি গেঞ্জিটা পর, দেখ কেমন হয়ছে?

- না মা এখন পড়মু না কাল পড়ুমনি, এখন পরলি নতুন তা নষ্ট হয়ে যাবে।

মুক্তা বার বার এসে গেঞ্জিটা দেখে কিন্তু পড়ছেনা নতুন নষ্ট হয়ে যাবে ছোট ছেলেদের মন। রাত্রি শেষ হয়ে সকাল হতেই ঘুম থেকে উঠে রাহেলা উঠান পরিস্কার করে রান্না করতে শুরু করলো। মুক্তা আজ অনেক খুশি অনেক দিন পর ভালো রান্না করছে মা। সকাল হতে না হতেই মিশুক হিরে এসে হাজির

- হিরা বলল এ মুক্তা গোসল করতে যাই, নদীতে গোসল করে এসে ঘুরতে যামু নতুন জামা পড়ে?

এই বলে ওরা তিনজন গোসল করতে গেল...

প্রতিদিনের মতোই গোসল করতে গেলা, ওরা নল নল খেলছে, ওরা সাঁতার কটাছে তিনজন। নদীতে প্রখর স্রোত হঠাৎ দেখতে মুক্তা আর নেই। ওরা দুজন অনেক ডাকছে কিন্তু মুক্তাকে পাচ্ছেনা। স্রোত এসে মুক্তাকে ভাসিয়ে নিয়ে গেছে। মুক্তার আর নতুন জামা পড়া হলনা, হলনা বৈশাখের রান্না খাওয়া। মুক্তার খবর পেয়ে দাঁড়িয়ে রইলো নদীর ধরে আহাজারি কে দেখে তার একটাই ছেলে। আল্লাহ তায়ালা সবার কপালে সব রাখেনা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন গবেষক ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং নজরুল-শিল্পী শবনম মুশতারী। গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার ১৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে সাহিত্যচর্চা শুরু করেন। পরবর্তী সময়ে কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, শিশুসাহিত্য এবং সংগীতসহ বাংলা সাহিত্যের

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। বাংলা কবিতার অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান শহরের নিয়াজ মুহম্মদ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারে পোশাক, কসমেটিক্স, বইখাতা, স্টেশনারি ও জুতার দোকান বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাজার আগুনের

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট

সর্বশেষ সংবাদ

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে বিমান নিয়ন্ত্রণ বিকল, শত শত ফ্লাইট বাতিল

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭

সৌদি আরবে হুথি হামলায় যুদ্ধবিরতির আহ্বান জানাল জি৭