বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সাহিত্য

কবি ফররুখের ৫০তম মৃত্যুবার্ষিকী, রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১৮:৪৫

শেয়ার করুনঃ
কবি ফররুখের ৫০তম মৃত্যুবার্ষিকী, রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী ?

মুসলিম নবজাগরণের অন্যতম অগ্রদূত রেনেসাঁর কবি ফররুখ আহমদ ছিলেন বাংলা সাহিত্যে বিরল প্রতিভা সম্পন্ন জনন্দিত এক কবি। আজ তাঁর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন। 

১৯১৮ সালের ১০ জুন পুরাতন যশোরের মাগুরা জেলার শ্রীপুর থানাধীন ‘মাঝ আইল’ গ্রামে বিখ্যাত সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন কবি ফররুখ। তাঁর পিতার নাম খান বাহাদুর সৈয়দ হাতেম আলী। মাতার নাম বেগম রওশন আখতার। 

আরও

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

ইসলামী সাহিত্য যখন নিভু নিভু প্রায়, বস্তুবাদের নেশায় লেখকগণ যুক্তি তর্কেও দর্শন সাজিয়ে ভাববাদকে জলাঞ্জলি দিয়ে চলেছেন যখন লিখনীতে আস্তিকতার স্থান ছিল শূন্যের কোটায়। রঙিন কলমের ডগায় যখন ইসলামী সাহিত্যকে কবর দেয়ার পায়তারা চলছে ফররুখ তখনই এলেন ইসলামী রেনেসাঁর কবি রূপে। এই বাঙালি কবি মুসলিম রেনেসাঁর কবি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ব্যক্তি জীবনে কবি ছিলেন সৎ, ধার্মিক, মানবতাবাদী ও অসাধারণ ব্যক্তিত্ববান কর্মপুরুষ। মুুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের কাব্য প্রতিভা প্রাণ পেয়েছে মুসলিম ঐতিহ্য ও ইসলামী আদর্শ অবলম্বন করে। কবি একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে তার সমস্ত চেতনা রাঙিয়ে তুলেছেন। ইসলামী পূনর্জাগরণের কবি ফররুখ আহমদ ইসলামের নিমজ্জমান সূর্যের পূনারাবির্ভাবের প্রত্যাশায় তিনি বিপ্লবী দামামা বাজিয়েছেন কাব্যভাষা।

আরও

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

পাঞ্জেরী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শুরু

পরাজয়ের গ্লানির সাগর পেরিয়ে পৃথিবীর বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক এ স্বপ্ন দেখেছিলেন কবি। তিনি ধর্মীয় অনুশাসনকে মনে প্রাণে আঁকড়ে ধরেছিলেন। একমাত্র ইলাহ আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করেননি। তার মনোবল ছিল মুসলমান কোন মানুষের সাহায্য চাইতে পারে না আল্লাহর সাহায্য ব্যতিত। তিনি কপটতাকে পছন্দ করতেন না। কবি নীতি আদর্শকে কখনো জলাঞ্জলি দেননি।

কবি ফররুখ একাধারে গীতি-কবিতা, সনেট, মহাকাব্য, ব্যঙ্গ-কবিতা, কাব্যনাট্য, গীতিনাট্য ও শিশু-কিশোর কবিতা রচনা করেছেন। ইসলামী মুল্যবোধ ছিল তার নিকট সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। ধর্মেও ক্ষেত্রে ছিলেন আপোসহীন। লোভ লালসার উর্ধ্বে ছিলেন তিনি। কারও প্রলোভনে কিংবা প্ররোচনায় পড়ে কিছু করতেন না। একজন মুসলমানের যা আদর্শ থাকা প্রয়োজন তিনি তা বজায় রাখতে সচেষ্ট ছিলেন।

কবি ফররুখ দাদির কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। দু’বছর গ্রামে তার সর্ম্পকীয় দাদা মোল্লাজী আবদুস সামাদ পাঠদান করেন তাকে। তিনি কবির প্রথম শিক্ষক। তাঁর মেধার প্রখরতা দেখে সামাদ সাহেব তাকে খুব স্নেহ করতেন। স্মৃতি ও সৃজনী শক্তি উভয়টাই ছিল প্রবল। এভাবে গ্রাম্য জীবনের লেখাপড়ার ইতি টেনে ফররুখ চলে যান ‘তালতলা মডেল স্কুল’ কলকাতায়। কিন্তু মেট্রিকুলেশন পরীক্ষায় ফররখ কঠিন রোগে জলবসনেত আক্রান্ত হন। অসুস্থতার কারণে তার পরীক্ষায় অংশ গ্রহণ করা সম্ভবপর হলো না। পরে তিনি খুলনায় চলে যান এবং খুলনা জেলা বালিগঞ্জ হাইস্কুল থেকে মেট্রিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

কবি ফররুখের মেধা শক্তি ছিল প্রখর। ছিলেন অসামান্য প্রতিভার অধিকারী । মেধাবী হওয়ার কারণেই তিনি ক্লাসের ফাস্ট বয় ছিলেন। খুলনা জেলা স্কুল থেকে প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার পর রিপন কলেজ কলকাতা থেকে আই.এ. পাশ করেন (১৯৩৯ইংরেজী )। তিনি স্কটিশ টার্চ ও সেন্টপল কলেজেও অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি কলকাতা স্কটিশ চার্ট কলেজে প্রথমে দর্শন এবং পরে ইংরেজীতে অনার্স নিয়ে বি.এ তে ভর্তি হন । কিন্তু অনিবার্য কারণে তিনি অনার্স পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেননি। এখানে এসেই তার শিক্ষাজীবনের ছন্দপতন ঘটলো। তিনি লেখাপড়ার ইতি টানলেন। লেখাপড়ায় অগ্রসর হয়ে উচ্চতর ডিগ্রী লাভ করা তার পক্ষে সম্ভব হল না।

কবি ফররুখ স্কুল জীবনে লেখাপড়ায় যেমন মত্ত থাকতেন বেশি সময়। ঠিক তদ্রুপ পাঠ্য বই ছাড়াও তিনি অন্যান্য বই অধ্যয়নে মগ্ন থাকতেন। হাইস্কুলে অধ্যয়নকালে তিনি বিভিন্ন পাঠাগারে নিয়মতি গল্প, উপন্যাস ও কবিতার বই পাঠ করতেন। বই পাঠ করা তার কাছে ছিল নেশার মতো। নিজেও পাঠ করতেন, বন্ধু ও সহপাঠিদেরকেও বই পড়াতেন। প্রচুর লেখাপড়ার করতেন।যখন মন চাইতো তখনই বসে যেতেন কাগজ-কলম নিয়ে। এমনকি প্রায়ই সারারাত নির্ঘম থাকতেন। রাত জেগে লিখতেন, পড়তেন।তবে লেখাপড়ার সমাপাপ্তি ঘটলে তিনি কাব্য চর্চার ঝোক কিন্তু বহুগুণে বেড়েই চললো। কাব্যরচনার মাধ্যমে তিনি তার প্রতিভার বিকাল ঘটালেন।

শিক্ষাজীবনের বিরতির পর তিনি ১৯৪৩ সালে আইজি প্রিজন অফিস এবং ১৯৪৪ সালে সিভিল সাপ্লাইতে ১বছর চাকুরী করেন। ১৯৪৫ সালে মাসিক মোহাম্মদির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এখানে একবছর চাকুরী করেন। তিনি নিজেকে সর্বদা মুক্ত রাখতে ভাল পেতেন। চাকুরীর ধরাবাঁধা নিয়ম কানুন তার নিকট ছিল অসহনীয় । তাই তিনি উভয় চাকুরীই ইস্তফা দিয়ে দেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পরপরই তিনি প্রথমে অনিয়মিত এবং পরে নিয়মিত নিজস্ব শিল্পী হিসেবে রেডিও পাকিস্তান ঢাকায় চাকুরী নেন। এখানে বেশ কয়েক বছর সক্রিয়তার সাথে কাজ করেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী হিসেবে কাজ করেন।

কবির প্রধান কাজ ছিল কাব্য চর্চা। তিনি প্রচার শক্তি বা লিখনী শক্তির মাধ্যমে ইসলামী আদর্শ প্রকাশকে প্রচারের হাতিয়ার মনে করতেন। কবি ছিলেন একজন আদর্শ সাহিত্য ও কাব্য এবং মানবতাবাদি কবি । তার প্রথম জীবন থেকেই কাব্য চর্চা করতেন। তার কবিতায় রোমান্টিকতা বাস্তবতা, বিদ্রোহী চেতনা ও ঐতিহ্যে উজ্জীবনের প্রেরণা কাজ করেছে। শব্দগুচ্ছ, বাক-প্রতিমার শিল্প কবিতার উপজীব্য আভরণে, প্রতিকী উপস্থাপনায়, শব্দপ্রয়োগে সফল ও স্বার্থক।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঘুমঘোরে আচ্ছন্ন এ জাতির প্রতি কবির বিস্ময়ভরা জিজ্ঞাসা- ‘দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না? তবু তুমি জাগলে না’?

রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী!

এখনো তোমার আসমান ভরা মেঘে?

সেতারা, হেলাল এখনো উঠেনি জেগে?

তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে,

অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।

তাঁর কাব্য ক্ষেত্রকে নীরিহ দরিদ্র লোকদের চরিত্র ফুটিয়ে তুলেছেন। কবিতার মাধ্যমে অন্যায় অসত্যের প্রতিবাদ করতেন। কবি তার লেখনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন।

তাঁর কবিতার একটি অংশ- “ধ্বংসের নকীব তুমি হে দুর্বার, বৈশাখ সময়ের, বালুচরে তোমার কঠোর কন্ঠে শুনি আজ প্রকুন্ঠিত প্রলয়ের ডাক’।

তিনি সাম্যবাদী আদর্শে গভীর বিশ্বাসি। তাই তিনি মানুষের মাঝে ধনী দরিদ্রের ব্যবধান ভেঙে চুরমার করে দেয়ার জধ্য কবিতায় গেয়ে ওঠেছেন-‘ইসলাম বলে সকলে সমান,কে বড় ক্ষুদ্র কেবা মানুষ, ইসলাম বলে সকলে সমান, কে বড় ইসলাম বলে কে বড় ক্ষুদ্র কেবা মানুষ, ইসলাম বলে সকলে সমান, কে বড় ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কেবা, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া নামিল শশী’।

কবি কাব্য প্রতিভা দিয়ে বড়দের যেমন আকৃষ্ট করেছিলেন তেমনি আকৃষ্ট করেছিলেন ছোটদের মনকে। ছোটদের জন্যও লিখেছেন অনেক।

ফররুখের গ্রন্থাবলী: সাত সাগরের মাঝি (ডিসেম্বর, ১৯৪৪), সিরাজাম মুনীরা (সেপ্টেম্বর, ১৯৫২), নৌফেল ও হাতেম (জুন, ১৯৬১), মুহূর্তের কবিতা (সেপ্টেম্বর, ১৯৬৩), ধোলাই কাব্য (জানুয়ারি, ১৯৬৩), হাতেম তায়ী (মে, ১৯৬৬), নতুন লেখা (১৯৬৯), কাফেলা (অগাস্ট, ১৯৮০), হাবিদা মরুর কাহিনী (সেপ্টেম্বর, ১৯৮১), সাগরের মাঝি নয়া জামাত, সিন্দাবাদ, সংকলন, কাফেলা শিশু কিশোরদের জন্য ছড়ার আসর (১,২,৩ খন্ড ), আলোকলতা, খুশির ছড়া, ছবির দেশে, মজার ছড়া, পাখির বাসা ছড়া, রংমশাল, হেরফের ছড়া।

কালজয়ী মানবতাবাদী কবি ফররুখ আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করি। রাহমানুর রাহিম কবি ফররুখকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুলচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মাননা ‘নজরুল পদক ২০২৬’ পাচ্ছেন গবেষক ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার এবং নজরুল-শিল্পী শবনম মুশতারী। গবেষণা ও সংগীত—দুটি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার ১৯ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে সংশ্লিষ্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পঁচাশি তম প্রয়াণবার্ষিকী

আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে সাহিত্যচর্চা শুরু করেন। পরবর্তী সময়ে কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, শিশুসাহিত্য এবং সংগীতসহ বাংলা সাহিত্যের

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

সোনালী কাবিন পদকে সম্মানিত কবি আবদুল হাই শিকদার

বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রখ্যাত কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ প্রদান করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদের জন্মদিন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠানে তাঁর হাতে এ পদক তুলে দেওয়া হয়। বাংলা কবিতার অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত এ স্মরণোৎসবের সমাপনী অনুষ্ঠান শহরের নিয়াজ মুহম্মদ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সকাল সাতটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাজারে পোশাক, কসমেটিক্স, বইখাতা, স্টেশনারি ও জুতার দোকান বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বাজার আগুনের

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

রিশাদ হোসেনের অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সেরা

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিজের অভিষেক মৌসুমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে হোবার্ট হারিকেন্সের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ২০২৫-২৬ মৌসুমের এই পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। হোবার্ট হারিকেন্সের সামাজিক মাধ্যমে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করা হয়। এই পুরস্কার রিশাদের ক্যারিয়ারে বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পুরো মৌসুমে তিনি ১৫ উইকেট

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

সর্বশেষ সংবাদ

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরত আনতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

শৈলকুপার শাহী মসজিদের ৩০ লাখ টাকা উধাও!

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন